এক্সপ্লোর

বালিগঞ্জে কংগ্রেস কর্মীদের বাড়িতে ভাঙচুর, মহিলা সমর্থকের শ্লীলতাহানির অভিযোগ

কলকাতা: ষষ্ঠ দফার ভোটের পরও অব্যাহত অশান্তি। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বেলতলা রোড এলাকায় কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর।আক্রান্ত দলের প্রাক্তন মহিলা কাউন্সিলর। অভিযোগের তির আবার সেই শাসক দলের দিকে! অভিযোগ, ষষ্ঠ দফার ভোট মিটতেই শনিবার রাতে কংগ্রেসের পোলিং এজেন্টের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকার একাধিক কংগ্রেস কর্মীর বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপর বালিগঞ্জ থানায় অভিযোগ জানাতে যান আক্রান্ত কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে আসেন কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর মানিলা চৌধুরী। অভিযোগ, থানা চত্বরেই ওই কংগ্রেস নেত্রীর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এবিষয়ে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য, যারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। ঘটনায় ১১ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে, ১৪৭ ও ১৪৯ ধারায় হিংসা ছড়ানো, জামিনঅযোগ্য ৩৫৩ ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা এবং ৪২৭ ধারা ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়। এদিন ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের আবেদন জানায় পুলিশ। কিন্তু, সরকারি আইনজীবী না থাকায় জামিনের বিরোধিতা করা যায়নি। ফলে অভিযুক্তপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ধৃতদের জামিন মঞ্জুর করে আদালত। এদিকে, ভোটের পর অশান্তি বন্দর বিধানসভা এলাকাতেও। মেটিয়াবুরুজে ভাঙচুর করা হয় সিপিএমের ক্যাম্প অফিস। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও,  তৃণমূলের পাল্টা অভিযোগের প্রেক্ষিতে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করা হলেও, এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রহমত আনসারি। ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget