এক্সপ্লোর

Rahul Gandhi: উঠে পড়লেন সরকারি বাসে, সহযাত্রীদের সঙ্গে আড্ডা রাহুলের

Karnataka Election 2023: সোমবার কাজের দিনে আর পাঁচজন যাত্রীর সঙ্গে একই বাসে সওয়ার কংগ্রেস নেতা

বেঙ্গালুরু: কর্নাটকে মসনদের লড়াই। বিভিন্ন সমীক্ষায় এবার ভোটের লড়াইয়ে এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে। আপাতত দক্ষিণের এই রাজ্যে যুযুধান শিবিরের হেভিওয়েটরা টানা প্রচার চালাচ্ছেন। এবার সেখানেই দেখা গেল রাহুল গাঁধীকে। তবে একটু অন্যভাবে। কর্নাটকের বেঙ্গালুরুতে গণপরিবহনের বাসে চড়লেন রাহুল গাঁধী। সোমবার কাজের দিনে আর পাঁচজন যাত্রীর সঙ্গে একই বাসে সওয়ার কংগ্রেস নেতা। কথা বললেন সহযাত্রীদের সঙ্গে। 

১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। তারই প্রচারে কর্নাটকে রাহুল। বেঙ্গালুরুর কানিংহাম রোডের পাশে একটি কফিশপে দেখা যায় তাঁকে। সেখানে কফি খাচ্ছিলেন। তারপরেই কাছেই BMTC-এর বাস স্টপেজে চলে যান তিনি। সেখানেই একটি সরকারি বাসে উঠে পড়েন। কথা বলা শুরু করেন বাসের মহিলা যাত্রীদের সঙ্গে। কর্নাটককে কীভাবে দেখতে চান ওই যাত্রীরা, কংগ্রেস সম্পর্কেই বা কী ধারণা তাঁদের, কথা বলেন তা নিয়েও। 

কংগ্রেসের তরফে ট্যুইটে জানানো হয়েছে, অধিকাংশ মহিলাই দৈনন্দিন সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেছেন। কথা হয়েছে কংগ্রেসের একাধিক আশ্বাস নিয়েও। BMTC এবং KSRTC -এর বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের আশ্বাস দিয়েছে কংগ্রেস। সেই নিয়েও কথা হয়েছে।

লিঙ্গারাজাপুরামে বাস থেকে নেমে পড়েন রাহুল গাঁধী। সেখানেও বাস স্টপেজে তিনি কথা বলেন কয়েকজনের সঙ্গে। ৮ মে শেষ ছিল প্রচারের দিন। ১০ মে ভোট। ১৩ মে নির্বাচনের ফলাফল

রবিবার বাইকে সওয়ার:
রবিবারও বেঙ্গালুরুতে ছিলেন রাহুল গাঁধী। সেদিন অবশ্য বাইকে সওয়ার ছিলেন তিনি। বেঙ্গালুরুতে ফুড ডেলিভারি অ্য়াপ সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, তাঁদের সঙ্গেই খাওয়া-দাওয়া সারেন। তারপর ওই সংস্থারই এক কর্মীর বাইকের পিছনে চাপেন তিনি। ওই সেক্টর কেমন চলছে, কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কর্মীদের। এই পরিস্থিতিতে কাজের পরিবেশ কেমন তা নিয়েও আলোচনা করেন তিনি। আসন্ন নির্বাচনের ম্যানিফেস্টোতে এই ধরনের সেক্টরের কর্মীদের জন্য বিশেষ পরিকল্পনার কথা বলেছে কংগ্রেস। তা নিয়েও আলোচনা হয়। 

আরও পড়ুন: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget