এক্সপ্লোর

Rahul Gandhi: ‘শুধু সরকার পাল্টানোর অপেক্ষা’, কেন্দ্রীয় সংস্থাগুলিকে যে গ্যারান্টি দিলেন রাহুল

Lok Sabha Elections 2024: ২০১৭-'১৮ থেকে ২০২০-'২১ সাল অর্থবর্ষ পর্যন্ত সুদ এবং জরিমানা ধরে কংগ্রেসকে ১৮০০ কোটি টাকা মেটাতে হবে বলে নোটিস ধরিয়েছে আয়কর বিভাগ।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে তুঙ্গে রাজনৈতিক তরজা। ED, CBI, IT বিভাগকে কাজে লাগিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিরোধীদের মাঠেই নামতে দিচ্ছে না বলে অভিযোগ। 'কর সন্ত্রাসে'র অভিযোগ তুলেছে কংগ্রেসও। সেই আবহেই এবার বড় ঘোষণা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi)। সরকার পাল্টালে কী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিলেন তিনি এখনই। (Lok Sabha Elections 2024)

২০১৭-'১৮ থেকে ২০২০-'২১ সাল অর্থবর্ষ পর্যন্ত সুদ এবং জরিমানা ধরে কংগ্রেসকে ১৮০০ কোটি টাকা মেটাতে হবে বলে নোটিস ধরিয়েছে আয়কর বিভাগ। লোকসভা নির্বাচনের আগে গোটা বিষয়টিকে 'কর সন্ত্রাস' বলে উল্লেখ করেছে কংগ্রেস। সেই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রাহুল। নির্বাচনের পর সরকার পাল্টালে কী করবেন জানিয়ে দিলেন।

সোশ্যাল মিডিয়া 'কর সন্ত্রাস' নিয়ে মুখ খোলেন রাহুল। তিনি লেখেন, 'যখন সরকার পাল্টাবে, যাঁরা গণতন্ত্রকে ধ্বংস করছেন, সকলের বিরুদ্ধে নিশ্চিত ভাবে পদক্ষেপ করা হবে। এমন পদক্ষেপ করা হবে যে আগামী দিনে এমন করার সাহস দেখাবেন না আর কেউ। আমি এই গ্যারান্টি দিয়ে রাখলাম'। নিজের মন্তব্যের একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন রাহুল। 

আরও পড়ুন: Jagdeep Dhankhar: ‘কারও থেকে কিছু শেখার প্রয়োজন নেই ভারতের’, কেজরিওয়াল-কংগ্রেস নিয়ে আন্তর্জাতিক মহলকে বার্তা ধনকড়ের

ওই ভিডিও-য় রাহুলকে বলতে শোনা যায়, "সরকারি প্রতিষ্ঠানগুলি নিজের দায়িত্ব পালন করলে, CBI, ED নিজের দায়িত্ব পালন করলে আজ এই দিন দেখতে হতো না। যাঁরা এসব করছেন, তাঁদের এটাও মনে রাখা দরকার, যে কোনও না কোনও দিন বিজেপি-র সরকার থাকবে না। তার পর পদক্ষেপ হবেই। আর এমন পদক্ষেপ করা হবে যে আমি গ্যারান্টি দিচ্ছি, এই কাজের পুনরাবৃত্তি হবে না। বিষয়টি মাথায় রাখা উচিত ওদের।"

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেই নিয়ে হাইকোর্টে গিয়েও সুরাহা হয়নি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। দলের অভিযোগ, আয়কর বিভাগও বিজেপি-র হয়ে কাজ করছে। বিজেপি যেখানে হাজার হাজার কোটি টাকার চাঁদা পেয়েছে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। শুধুমাত্র বিরোধীদেরই নিশানা করা হচ্ছে। লোকসভা নির্বাচনে বিজেপি-কে সুবিধা করে দিতেই কেন্দ্রীয় সংস্থাগুলির এমন পদক্ষেপ বলে দাবি তাদের। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, বিজেপি আয়কর আইন লঙ্ঘন করেছে। তাদের কাছ থেকে ৪,৬১৭ কোটি টাকা কর নেওয়ার কথা। অথচ শুধুমাত্র বিরোধীদের নিশানা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget