এক্সপ্লোর

West Bengal Election 2026: আরও আসন বাড়ল বিজেপি-র, কমল তৃণমূলের, পুনর্গণনার পর রাজারহাট-নিউটাউনে জিতলেন কানোড়িয়া

Rajarhat-Newtown Recounting: টানটান উত্তেজনার পর জয়। রাজারহাট-নিউটাউনে জিতলেন বিজেপি-র পীযূস কানোড়িয়া।

কলকাতা: রাজারহাট-নিউটাউন কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ী হলেন বিজেপি-র পীযূস কানোড়িয়া। পুনর্গণনা শেষে ৩১৬ ভোটে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়কে পরাজিত করলেন তিনি। ১৮ রাউন্ডের পর পীযূসকে জয়ী ঘোষণা করল নির্বাচন কমিশন। আর তাতেই উচ্ছ্বাস বাঁধ ভাঙল। সেখানে উৎসবের আমেজ। গেরুয়া আবির খেলছেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালও উদযাপনে শামিল হলেন। (Rajarhat-Newtown Recounting)

মঙ্গলবার পুনর্গণনা চলাকালীন হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমে এগিয়ে ছিলেন তাপস। কিন্তু ১৮ রাউন্ডের পর জয়ী হন পীযূস। পীযূস মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৫৬৪। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক ভাবে তাঁকে জয়ী ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি-র কর্মী, সমর্থকরা। (West Bengal Election 2026)

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়

পীযূস জয়ী হতেই শঙ্খধ্বনি দেন অনেকে। শোনা যায় উলুধ্বনিও। 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে চারিদিকে। সেই উদযাপনে শামিল হন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা। তিনি বলেন, "আজকের এই জয় বাংলার নারীদের জয়, অভয়ার মায়ের জয়, কামদুনির জয়। দীর্ঘ ১৫ বছর অত্যাচারিত হয়েছি আমরা। ১৩ বছর হয়েছে বিচার পাইনি। ধর্ষিতাদের আত্মা শান্তি পেয়েছে। বাংলায় ঘুরে বেড়াচ্ছিল শান্তির জন্য। বাংলার মায়েদের জয় হয়েছে। আজ নারীশক্তির জয়।"

অন্য আর এক মহিলা বলেন, "আমার উপর যা অত্যাচার করেছে...২১ নম্বর প্রমোদগড় ওয়ার্ডে কৃষ্ণ, ভিকি যে অত্যাচার করেছে...।" এর পর স্লোগান ওঠে, 'নারী শক্তির জয়', 'যুবশক্তির জয়', 'জয় শ্রীরাম'।

আরও পড়ুন: ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী? সব ঠিক করতে দিল্লি ছুটলেন সুনীল বনসল

সোমবার ২৯৩ আসনের ফলাফল ঘোষণা হলেও, রাজারহাট-নিউটাউন নিয়ে টানাপোড়েন চলছিল। তৃণমূল এবং বিজেপি, দুই তরফেই পুনর্গণনার দাবি জানানো হয়। শেষ পর্যন্ত দুপুরের পর বিজয়ী ঘোষণা করা হয় পীযূসকে। এর ফলে বিজেপি-র প্রাপ্ত আসন সংখ্যা বেড়ে হল ২০৭। তৃণমূল ৮০ আসন পেল। সিপিএম-ISF পেয়েছে ২টি আসন. কংগ্রেস ২টি এবং হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি জয়ী হয়েছে ২টি আসনে।

রাজারহাট-নিউটাউনে শেষের তিন রাউন্ড পুনরায় গণনার দাবি জানানো হয়েছিল। তাপসের দাবি ছিল, তাঁরাই জিতছেন। শেষ রাউন্ডে বিজেপি জিতে যাচ্ছেন বলে জানানো হয়েছিল। তাই আবার পুনর্গণনার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ১৭ রাউন্ডের শেষে দেখা যাচ্ছিল যে , ৩২৩ ভোটে তাপস লিডে রয়েছেন। ১ লক্ষ ৬ হাজার ২৫০ ভোট পান তিনি। অন্য দিকে, পীযূসের প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৫ হাজার ৯২৭ ভোট পেয়েছেন। তবে শেষ হাসি হাসলেন পীযূসই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget