এক্সপ্লোর

Suvendu Adhikari: 'রামরাজ্য চাই, হাতে কাজ, পেটে ভাত..., হিন্দু বিরোধীদের বিনাশ' ! শোভাযাত্রা থেকে কী বার্তা শুভেন্দুর ?

Ram Navami 2026: যদুবাবু বাজার থেকে হাজরা মোড় পর্যন্ত রামনবমীর শোভাযাত্রায় পা মেলান বিরোধী দলনেতা ও বিধানসভা ভোটের ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী।

কলকাতা: ভোট প্রচারের পাশাপাশি রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। জেলায় জেলায় চলছে মিছিল। আজ যদুবাবু বাজার থেকে হাজরা মোড় পর্যন্ত রামনবমীর শোভাযাত্রায় পা মেলান বিরোধী দলনেতা ও বিধানসভা ভোটের ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী। এই মিছিলের ফাঁকে জনসংযোগের মাধ্যমে তিনি ভোটের প্রচারও সেরে ফেললেন। তবে, শোভাযাত্রা থেকে এক বিশেষ বার্তা দেন শুভেন্দু। 

রামনবমীর মহামিছিল থেকে শুভেন্দু অধিকারী জানান, ' রাম রাজ্য চাই। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সুশাসন, নারী সুরক্ষা চাই। হিন্দু বিরোধীদের বিনাশ, সনাতন বিরোধীদের বিনাশ। ' ভোটের মুখে এই বার্তা এক আলোড়ন সৃষ্টি করে বাংলায়। শুরু হয় রাজনৈতিক তরজা।   

এই মিছিলে পা মেলানোর পাশাপাশি শুভেন্দু অধিকারী জনসংযোগের কাজও সেরে ফেলেন। এলাকায় পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার মানুষদের বাড়ির কাছে গিয়েও ভোটের বার্তা দেন। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রোগীর আত্মীয়দের সাথেও কথা বলেন তিনি। 

উল্লেখ্য, আজ রামনমবমীর মিছিলে বহু জেলায় কিছু অশান্তির খবর পাওয়া যায়। নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় বাধা দেওয়ায় শুরু হয় উত্তেজনা। অস্ত্র নিয়ে মিছিলে এক যুবক ঢুকতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী ও প্রার্থী পীযূষ কানোরিয়ার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 

নিউটাউন হনুমান মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত বিজেপির মিছিল হয়। রাস্তা জুড়ে ব্যারিকেড দিয়ে কেষ্টপুরের কাছে মিছিল পৌঁছতেই আটকে দিল পুলিশ। ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রাও আটকে দেয় পুলিশ। যার জেরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাস্তাতেই বসে পড়েন মিছিলে অংশগ্রহণকারীরা। হাওড়া কাজিপাড়া থেকে রামনবমী উপলক্ষে মিছিল। অঞ্জনিপুত্র সেনার উদ্যোগে মিছিল হয় হাওড়াতেও। রামনবমী উপলক্ষে ডেবরায় বাইক মিছিল করেন দিলীপ ঘোষ। বিজেপির নেতা-কর্মীদের নিয়ে বাইক মিছিল করলেন তিনি। 

জেলায় জেলায় এই কর্মসূচির পাশাপাশি, কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়েও রামনবমী উদযাপন হয়। ABVP এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে রামনবমী পালিত হয়। যা নিয়ে শুরু হয় বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'জয় শ্রীরাম' স্লোগান তুলতে শোনা যায় পড়ুয়াদের। বলতে শোনা যায়, 'সিইউ-তে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম'। আবার, যাদবপুর ক্যাম্পাসে পুজোর বিরোধিতা করেন একদল পড়ুয়া। তাঁরা স্লোগান তোলেন, 'RSS-ABVP মুর্দাবাদ', 'ABVP দূর হটো', 'NSF মুর্দাবাদ', 'BJP-RSS মুর্দাবাদ', 'ক্ষুদিরামের এই মাটিতে নাথুরামদের ঠাঁই নাই, ঠাঁই নাই',  'প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই'।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget