এক্সপ্লোর

Sajal Ghosh: নির্বাচনী মরশুমে ফের চড়াম-চড়াম, গুড়-বাতাসা, তৃণমূল নয়, অনুব্রতর স্মৃতি ফেরালেন বিজেপি-র সজল

Anubrata Mondal: লোকসভা নির্বাচনের পাশাপাশি, শনিবার বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

কলকাতা: প্রায় দু'বছর ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অনুপস্থিত তিনি। কিন্তু অনুব্রত জেলে থাকলেও, নির্বাচনী মরশুমে ফের শোনা গেল তাঁর বুলি। তবে তৃণমূলের কোনও নেতা নয়, এবার বিজেপি নেতার মুখে শোনা গেল অনুব্রতর 'চড়াম চড়াম', 'গুড়-বাতাসা' মন্তব্য। বিজেপি নেতা সজল ঘোষ এই মন্তব্য করেছেন। (Sajal Ghosh)

লোকসভা নির্বাচনের পাশাপাশি, শনিবার বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই উপলক্ষে প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার অনুব্রতর বুলি আওড়ালেন বিজেপি প্রার্থী সজল। ভোটে বাধা দিলে চড়াম চড়াম, গুড়-বাতাসা দেওয়া হবে বলে মন্তব্য করলেন তিনি। মানুষ তৈরিই রয়েছেন, তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব পাবে বলে মন্তব্য করলেন সজল। (Anubrata Mondal)

বরানগর উপনির্বাচনের দু'দিন আগে এদিন প্রচারে বেরিয়েছিলেন সজল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "ভোটের দিন ভোট হবে। আর যারা ভোটকে নষ্ট করতে চাইবে, তাদেরকে ওই চড়াম চড়াম, গুড়-বাতাসা, যা যা দেওয়ার দেওয়া হবে। ছেড়ে দেব না। আমার এলাকার মানুষ তৈরি হয়ে আছেন। আমি গোর্খা জানি, বাংলা জানি, রাশিয়ান জানি, চিনা জানি, যে ভাষায় বলবে, সে ভাষায় জবাব দেব। যেখানে চড়াম চড়াম দিতে হবে দেব, যেখানে নকুলদানা দিতে হবে, যেখানে গুড়-বাতাসা দিতে হবে দেব।"

আরও পড়ুন: Election 2024:ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

বিপরীত দলের সদস্য হলেও, তাহলে কি অনুব্রতকেই এবার অনুসরণ করছেন সজল? বিজেপি প্রার্থীর বক্তব্য, "আমি চাই, ভোট হোক অবাধ এবং শান্তিপূর্ণ। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক। এই চড়াম চড়াম, নকুলদানা, গুড়-বাতাসা, কোনওটাই আমি দেব না। আমি দলের সঙ্গে থাকব। দেবে তো মানুষ! আমি অনুব্রত নাকি! যা করার মানুষ করবেন।"

ভোটের মরশুমে এযাবৎ অনুব্রতর মুখ দিয়ে নানা বুলি বেরিয়েছে। বিরোধীদের উদ্দেশে তাঁর মুখে কখনও চড়াম চড়াম, কখনও গুড়-বাতাসা, কখনও আবার নকুলদানার দাওয়াইয়ের কথা শোনা গিয়েছে। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। নির্বাচন কমিশনেও বার বার অনুব্রতর নামে অভিযোগ জমা পড়েছে। অনুব্রতর বাক্যবাণের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের।

কিন্তু গরুপাচার মামলায় গত দু'বছর ধরে রাজ্য রাজনীতিতে অনুপস্থিত অনুব্রত। দিল্লির তিহাড়ে সকন্যা বন্দি রয়েছেন তিনি। তবে এবার বিজেপি-নেতাই অনুব্রতকে ফিরিয়ে আনলেন রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget