এক্সপ্লোর

Election 2024:ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

BJP Candidate: ভোটের দিন আক্রান্ত, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ভোটের দিন (Lok Sabha Election 2024) আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ (Jhargram BJP Candidate Pranat Tudu)। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় (Non Bailable Cases) মামলা দায়ের করা হয়। শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলে খবর। ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী, ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তা রক্ষীও। এতেই শেষ নয়। অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। আবার ওই দিনই প্রণতের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থীর। 

যা জানা গেল...
প্রণতের দাবি, গড়বেতা বিধানসভার অন্তর্গত যে ২০০ নম্বর বুথ রয়েছে, সেখানে, ভোটের দিন, প্রার্থী হিসেবে পরিদর্শনে গিয়েছিলেন। তাঁর সঙ্গে সিআরপিএফ জওয়ানরাও ছিলেন। তাঁর কথায়, 'আমরা তো আক্রান্ত হয়েছিই, তার উপর আবার আমাদের বিরুদ্ধে মামলা করছে। এখান থেকে বোঝা যাচ্ছে, পুলিশ প্রশাসনের একাংশে কী ভাবে শাসক দলের হয়ে কাজ করছে।' নির্বাচন কমিশনের পাশাপাশি জেলাশাসককেও বিষয়টি জানানো হয়েছে বলে বক্তব্য তাঁর। অভিযোগ হয়েছে পুলিশেও। এবার তাঁদের বিরুদ্ধেই জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ।

ফিরে দেখা...
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ঝাড়গ্রামের গড়বেতা। অভিযোগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফেটে যায় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নিরাপত্তা রক্ষীর। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ। সেদিনের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্য়ম। ভাঙচুর চালানো হয় এবিপি আনন্দের গাড়িতেও। সেই এবিপি আনন্দের গাড়িতে উঠেই নিজেকে বাঁচান সিআইএসএফের এক জওয়ান। স্থানীয় সূত্রে শোনা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই ধুন্ধুমার বাধে  গড়বেতায়। প্রণত টুডু গড়বেতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। উত্তেজনা এমন পর্যায় পৌঁছে যায় যে তৃণমূলের লোকেরা লাঠি ও লোহার রড নিয়ে তাড়া করেন প্রণত টুডুকে। বুথের ৫০ মিটার মধ্যে তাঁকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাশাপাশি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়িও। 

 

আরও পড়ুন:‘জগন্নাথের রত্নভাণ্ডারের চাবি কোথায় গেল’? কোনও রাখঢাক নয়, পুরীতে নবীনকে আক্রমণ মোদির

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget