এক্সপ্লোর

Sayantika Banerjee: টিকিট না পেয়ে এবার অভিমানী, সায়ন্তিকার গন্তব্য বিজেপি?

Sayantika Banerjee To Join BJP ? 'কী কারণে টিকিট পেলাম না, দল আগে জানলে ভাল হত'। এবিপি আনন্দকে জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : লোকসভা ভোটের টিকিট না পেয়ে এবার অভিমানী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তৃণমূলের টিকিট না মেলায় এবার কি সায়ন্তিকার গন্তব্য বিজেপি? এবিপি আনন্দে বিস্ফোরক সাক্ষাৎকার। 

অভিনেত্রী - রাজনীতিকের দাবি, 'যোগাযোগ করেছিল বিজেপি, জবাব পায়নি', জল্পনা বাড়িয়ে মন্তব্য সায়ন্তিকার। কিন্তু বিজেপিকে তিনি উত্তর দেননি, দাবি তাঁর। সায়ন্তিকার দাবি, আগামী দিনেও বিজেপি তার তরফে কোনও উত্তর পাবে না। নিজের অভিমান দলকেই জানাবেন তিনি। সায়ন্তিকা এবিপি আনন্দকে এদিন বললেন, '৩ বছর ধরে মাটি কামড়ে পড়েছিলাম, পঞ্চায়েতেও ভাল ফল হয়েছিল। কী কারণে টিকিট পেলাম না, দল আগে জানলে ভাল হত'।

এবিপি আনন্দকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানালেন, দলীয় কোনও পদ থেকে তিনি পদত্যাগ করেননি। সোশ্যাল মিডিয়ায় যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে, তাতে সই বা স্টাম্প নেই। 

২০২১ এ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টিকিটও পেয়েছিলেন। কিন্তু জয় পাননি। তবে মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী তালিকায় রাখেনি। তাই তিনি 'একটু অভিমানী'। জানালেন, এতদিন ধরে খেটেছি। নিশ্চয়ই একটা কিছু ভেবে। নিজেদের মতো করে আমরা একটা লক্ষ্য স্থির করে নিই। খেটেছি, পরিশ্রম করেছি সকলের মতনই, কিন্তু টিকিট পাইনি। তাই কিছুটা খারাপ তো লাগবেই। ' 

দল কেন ভরসা রাখতে পারল না সেটা দল বলতে পারবে। আমি হেরে যাবার পরই ওখানে মাটি কামড়ে পড়েছিলাম। অনেক সময় শুটিং ক্যান্সেল করেও ওখানে গিয়েছি, প্রায়োরিটি দিয়েছি। পঞ্চায়েতে ভাল ফলও করেছে দল। তারপরও টিকিট পাইনি। কেন তা দল বলতে পারবে ' 

ব্রিগেডে গিয়েছিলেন। বসেছিলেন পিছনের সারিতে। সায়ন্তিকার দাবি, তিনি জানতেন না, তবে আঁচ করতে পেরেছিলেন। তবে আগে থেকেই যদি দলের তরফে জানা থাকত ভাল হত বলে দাবি তাঁর। রবিবার সায়ন্তিকাকে দেখা যায়, প্রার্থী তালিকা ঘোষণার পরই ফোন হাতে হনহন করে বেরিয়ে যেতে। তারপরই তাঁর অভিমানের জল্পনা তীব্র হয় সামাজিক মাধ্যমে। যদিও সায়ন্তিকার দাবি, তাঁর শরীর ভাল ছিল না বলেই তিনি বেরিয়ে গিয়েছিলেন, মনের সঙ্গে সম্পর্ক নেই।

এবার লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থীতালিকায় রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাদ পড়েছেন মিমি, নুসরত। সায়ন্তিকা মনে করেন, তিনি কারও সঙ্গে প্রতিযোগিতায় নেই। কারণ তাঁর প্রতিযোগিতা হল, 'আগেরবার আমি হেরেছিলাম, এবার জিততে হবে।' সায়ন্তিকার বিষ্ময়, ৩ বছর এত পরিশ্রম করার পরও কেন পেলেন না টিকিট ?  

আরও পড়ুন :        

 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget