এক্সপ্লোর

Supreme Court SIR: 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না', অভিযোগ দেশের শীর্ষ আদালতে!

SIR News: সোমবার সর্বোচ্চ আদালতে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন-সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না।

কলকাতা: লক্ষ লক্ষ বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ করতে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশ, মঙ্গলবার পর্যন্ত যাঁদের ছাড়পত্র দেওয়া হবে, তাঁরা প্রথম দফার ভোট দিতে পারবেন। এই প্রেক্ষাপটে ঠিক তার আগের দিন সেই ট্রাইব্যুনাল নিয়েই সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন এক ব্যক্তি।                                  

সোমবার সর্বোচ্চ আদালতে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন-সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না। ট্রাইব্যুনালে শুনানিতে আইনজীবীদের যেতে দেওয়া হচ্ছে না। শুধু অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। এরপরই এই ইস্যুতে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানান মামলাকারীর আইনজীবী। 

বলা হয়, 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না', এই অভিযোগ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ এক আইনজীবী। 'ট্রাইব্যুনালে শুনানিতে আইনজীবীদের যেতে দেওয়া হচ্ছে না', শুধু অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে, অভিযোগ আইনজীবীর।

এই প্রেক্ষাপটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের এক্স হ্য়ান্ডলে লেখেন, 'শ্রদ্ধার সঙ্গে সুপ্রিম কোর্টকে জানাতে চাই যে, জোকায় SIR শুনানির জন্য তৈরি হওয়া ১৯টি ট্রাইব্যুনাল বন্ধ রয়েছে। CAPF গার্ড দিয়ে রেখেছে। কাউকে ডাকা হচ্ছে না। কোনও শুনানি হচ্ছে না। ২৭ লক্ষ বিচারাধীন মানুষ অপেক্ষা করছেন। আর মাত্র তিনদিন পর ভোট।' 

আগামী ২৪ তারিখ পশ্চিমবঙ্গের SIR-মামলার পরবর্তী শুনানি। তাই এই ইস্যুতে দ্রুত হস্তক্ষেপের আর্জি আইনজীবীর। 'আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট নেব', আইনজীবীর করা আর্জির উত্তরে জানাল সুপ্রিম কোর্ট। 

এদিকে, সূত্রের খবর, ট্রাইব্যুনালের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিস না পাঠিয়ে কোনও আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। ২৭ এপ্রিল পর্যন্ত যাঁরা ছাড়পত্র পাবেন, তাঁরা ভোট দিতে পারবেন ২৯ তারিখ, এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

সোমবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান-২০ এপ্রিলের মধ্য়ে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে, তাদের ভোট দিতে দেওয়া হোক। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, ১ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে যতজনের আবেদনের নিষ্পত্তি হবে, তাঁদের তালিকা প্রকাশ করে ভোট দিতে দেওয়া হোক। প্রথম দফার ভোটের পরের দিন, অর্থাৎ ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে SIR মামলার পরবর্তী শুনানি।                                                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget