এক্সপ্লোর

Election 2021: কেউ দুধ দুইলেন-ঘুঁটে দিলেন, কেউ কাচলেন কাপড় !

দুধ দোওয়ানো, কাপড়, কাচা, ঘুঁটে দেওয়া থেকে কাপড় কাচা, ভোটপ্রচারে বাদ যাচ্ছে না কিছুই।

কলকাতা : ভোট বোধহয় সত্যিই বড় বালাই ! প্রচারে গিয়ে ভোট-প্রার্থীদের কাণ্ডকারখানা দেখলে যারপরনাই অবাকও হতে হয়। বিরোধীদের মুণ্ডপাত থেকে শুরু করে গরম-গরম ভাষণ তো আছেই, সুযোগ পেলে ভোটদাতাদের নজর কাড়তে ঘর-গেরস্থালির রোজকার কাজকেও প্রচারের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে দিচ্ছেন প্রার্থীরা। এই তো সেদিন প্রচারে গিয়ে আরামবাগের বিজেপি প্রার্থী বসে পড়েন দুধ দুইতে। খড় কাটেন। ঘুঁটেও দেন। আর গতকাল তামিলনাড়ুর AIADMK প্রার্থী কাপড় কাচতে লেগে পড়েন। 

আরামবাগের বিজেপি প্রার্থী মধুসূদন বাগ ঘুঁটে দিয়ে, খড় কুচিয়ে এমনকি গরুর দুধ দুইয়ে আপাতত খবরের শিরোনামে। আরামবাগের গৌর হাটি এলাকায় প্রচারে,বেরিয়ে গরুর দুধ দুয়েছেন বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। সালেপুরে গিয়ে খড় কাটতেও দেখা যায় তাঁকে। এমনকি গ্রামের এক মহিলাকে ঘুঁটে দিতে দেখে তাঁর উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজেই হাঁটু মুড়ে বসেন পড়েন ঘুঁটে দিতে।

Election 2021: কেউ দুধ দুইলেন-ঘুঁটে দিলেন, কেউ কাচলেন কাপড় !

AIADMK প্রার্থী থাঙ্গা কাথিরাবান। নাগাপট্টিনম আসন থেকে ভোট প্রত্যাশী তিনি। ঘরে ঘরে ঘুরে প্রচার সারছিলেন গতকাল। বান্দিপেটাই এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই বসে পড়েন। হাতে তুলে নেন ভেজানো কাপড়। কাচতে শুরু করেন। দলীয় কর্মী-সমর্থকরা সহায়তার চেষ্টাও করেন তাঁর এ কাজে। মধুসূদনের ক্ষেত্রে অবশ্য তাঁর সঙ্গে যাওয়া বিজেপি সমর্থকরা পাশে দাঁড়িয়ে থেকে প্রার্থীকে ভরসা দিলেও তাঁর কাজে হাত লাগাতে এগিয়ে আসেননি।

Election 2021: কেউ দুধ দুইলেন-ঘুঁটে দিলেন, কেউ কাচলেন কাপড় !

থাঙ্গা কাথিরাবান এই প্রথমবার লড়ছেন নাগাপট্টিনম থেকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটে জিতলে ওয়াশিং মেশিন দেবেন মহিলাদের। যাতে কষ্ট করে তাঁদের আর কাপড় কাচতে না হয়। প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি যে মরিয়া সেটাই বোঝানোর চেষ্টা প্রার্থী করেছেন বলেই মনে করছেন থাঙ্গার দলের সমর্থকরা। বিপক্ষ অবশ্য গোটা বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না। তারা বিষয়টা ভোট চাওয়ার স্টান্ট হিসেবেই সামনে তুলে ধরছেন।

Election 2021: কেউ দুধ দুইলেন-ঘুঁটে দিলেন, কেউ কাচলেন কাপড় !

তামিলনাড়ুতে এবার বিজেপি-র সঙ্গে জোট বেঁধে লড়ছে AIADMK। একদফায় ৬ এপ্রিল ভোট সে রাজ্যে। পশ্চিমবঙ্গের মতোই সেখানেও ভোট গণণা ২ মে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget