এক্সপ্লোর

Panchayat Election: 'কমিশনে গিয়ে বাড়তি লাভ হবে না', শুভেন্দুর ডাক ফেরালেন সুজন চক্রবর্তী

Sujan Chakraborty: 'পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কার্যত যে ঠিকভাবে নির্বাচন হোক, সেই মনোভাবে চলছে, তা আমাদের মনে হয় না। আমাদের প্রতিনিধিরা গতকাল সেটা তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছে।'

কলকাতা: প্রকাশিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) নির্ঘণ্ট। চলছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। আর সেখানেই উত্তপ্ত বাংলা। বিরোধীদের অভিযোগ তাঁদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। সেই আবহে রাজ্য নির্বাচন কমিশনে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এসে পৌঁছেছেন সুকান্ত মজুমদারও (Suknata Majumdar)। কমিশনের সামনে দাঁড়িয়েই  সকল বাধাপ্রাপ্ত বিরোধী দলকে আহ্বান জানান শুভেন্দু। তাঁর কথায় মনোনয়ন জমা দিতে না পারলে কমিশনে এসে ভিড় করা ছাড়া উপায় নেই। 

সমস্ত বিরোধী দলকে একত্রিত হওয়ার ডাক শুভেন্দুর

দিকে দিকে অশান্তি। জ্বলছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। কী বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)? 'পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কার্যত যে ঠিকভাবে নির্বাচন হোক, সেই মনোভাবে চলছে, তা আমাদের মনে হয় না। আমাদের প্রতিনিধিরা গতকাল সেটা তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন শাসক দলের মনোভাব নিয়ে যদি চলে সেটা খুব দুর্ভাগ্যজনক। সকলের মনোনয়ন জমা দেওয়ার সুযোগ যদি না থাকে, নির্বাচন কমিশনার নিজে যদি সেই ব্যবস্থাটাকে নস্যাৎ করতে চান সেটা কখনও মেনে নেওয়া যায় না।' 

বিরোধীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর ডাক প্রসঙ্গে সুজন চক্রবর্তীর বক্তব্য, 'কিন্তু তিনটের পর কালকে নির্বাচন কমিশনে গিয়ে কোনও বাড়তি লাভ হবে বলে আমি অন্তত মনে করি না। আমরা গতবার সময়ের মধ্যে গিয়েছিলাম। পরে গিয়ে কী লাভ? কেউ যেতে চাইলে তার আরও আগে যাওয়া উচিত। কিন্তু তিনটের পর গেলে ওটাতে লোক দেখানো হবে, আর কিছু হবে না।'

আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংও। মনোনয়ন জমা দিতে বেরিয়ে দুষ্কৃতী হামলার আশঙ্কায় রাস্তা অবরোধ তৃণমূলের। আর তা নিয়ে চড়তে শুরু করে পারদ। তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, তাঁদের যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর দুষ্কৃতী জড়ো হয়েছে। যে কোনও মুহূর্তে তৃণমূল প্রার্থীদের ওপর হামলা চালাতে পারে তারা। এমনকি তাঁকে খুন করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের ব্লক সভাপতি। এই পরিস্থিতিতে ব্লক সভাপতির নেতৃত্বে ক্যানিং হাসপাতাল মোড়ে অবরোধ শুরু করেন তৃণমূলের হাজারখানেক কর্মী সমর্থক। তাতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। বোমাবাজিও হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget