এক্সপ্লোর

TMC Complaint Against Dilip Ghosh: নির্বাচন কমিশনে দিলীপের বিরুদ্ধে নালিশ তৃণমূলের, কড়া পদক্ষেপের আর্জি

TMC Delegation At Election Commission Office: বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানান তৃণমূলের প্রতিনিধিরা।

কলকাতা : মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের 'কুরুচিকর মন্তব্য' নিয়ে ভোটের আগে তোলপাড় বঙ্গ রাজনীতি। মঙ্গলবারই প্রচারে বের হয়ে তৃণমূলের বিপক্ষে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু আক্রমণের পারদ এতটাই চড়ে যায় যে তা তৃণমূলের কাছে অনেকটাই আপত্তিকর বলে মনে হয়েছে। আর তাই বুধবার সকালেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানান তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের এই প্রতিনিধি দলে ছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। 

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর ভাষায় আক্রমণের পর দিলীপের উপর ক্ষুব্ধ হয়েছে বিজেপিও। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে শোকজ  নোটিসও পাঠানো হয়েছে বলে খবর। নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে পাঠানো শোকজে বলা হয়েছে, 'এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী, এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে বিজেপি'।  

এদিকে দিলীপ দলের শোকজের পর দুঃখপ্রকাশ করলেও, সুর নিচু করেননি। প্রশ্ন তুলেছেন, 'মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই? শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?' 

সবমিলিয়ে দিলীপ প্রসঙ্গে তপ্ত রাজনীতি।  

আরও পড়ুন :

'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget