এক্সপ্লোর

West Bengal Election 2026: হঠাৎ কসবা বিধানসভার গণনাকেন্দ্র বদল? হাইকোর্টে ধাক্কা তৃণমূল প্রার্থী জাভেদ খানের, মামলা খারিজ করে বিচারপতি বললেন...

Kasba Counting Centre Change Case: কসবা বিধানসভা কেন্দ্রের গণনাকেন্দ্র বদল। তৃণমূল প্রার্থী জাভেদ খানের মামলা খারিজ হাইকোর্টে।

কলকাতা: কসবার ভোটগণনা কেন্দ্র পরিবর্তন নিয়ে মামলা তৃণমূল প্রার্থী জাভেদ খানের মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। গীতাঞ্জলি স্টেডিয়ামের বদলে আলিপুরের বিহারীলাল কলেজে গণনাকেন্দ্র বদল করেছে নির্বাচন কমিশন। হঠাৎ করে কেন নিয়ম না মেনে এই পরিবর্তন, সেই প্রশ্ন তুলে হাইকোর্টে গিয়েছিলেন জাভেদ। কেন প্রার্থীকে আগে তা জানানো হল না প্রশ্ন তোলেন। আইন মেনেই গণনাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয় কমিশনের তরফে। শেষ পর্যন্ত জাভেদের মামলা খারিজ হয়ে গেল। (Kasba Counting Centre Change Case)

কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ বৃহস্পতিবার আদালতে মামলা করেছিলেন। তাঁর আইনজীবী জানান, গীতাঞ্জলি স্টেডিয়ামের বদলে আলিপুরের বিহারীলাল কলেজে গণনাকেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে কেন নিয়ম না মেনে এই পরিবর্তন? প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থীর আইনজীবী। তিনি জানান, গণনাকেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থী বা তাঁর এজেন্টকে নোটিস দিয়ে জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। (West Bengal Election 2026)

আরও পড়ুন: রেকর্ড ভোটদান কি SIR-এর পক্ষে, না কি প্রতিবাদে? বিপুল ভোটদানে কার লাভ, কার ক্ষতি?

জাভেদের তরফে জানানো হয়, দীর্ঘ দিন ধরে গীতাঞ্জলী স্টেডিয়ামেই কসবা বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হয়ে আসছে।  কিন্তু ২৭ এপ্রিল হঠাৎ করে বৈঠক হয় এবং বদল করা হয় গণনাকেন্দ্র। আট কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয় কসবার গণনাকেন্দ্র। জাভেদের দাবি ছিল, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নয় এটি। এই ধরনের কাজ করতে হলে প্রত্যেককে নোটিস দিয়ে জানাতে হয়। 

এতে কমিশনকে প্রশ্ন করেন বিচারপতি কৃষ্ণা রাও। তাঁকে বলতে শোনা যায়, "কেন আপনারা গণনা কেন্দ্র পরিবর্তন করলেন? আইন মেনে করেছেন?" জবাবে কমিশনের আইন জীবী বলেন, "সব আইন মেনে করা হয়েছে। পাঁচটি গণনা কেন্দ্রকে একত্রিত করে একটি গণনাকেন্দ্র করা হয়েছে। ১০টি বিধানসভা কেন্দ্রের গণনা একটি কেন্দ্রে হবে। সব কিছু CC ক্যামেরার আওতায় আনা হয়েছে। নোটিস দিয়েই বৈঠকটি করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাভেদ খানও।"  কমিশনের আইনজীবীর তরফে আরও প্রশ্ন তোলা হয়, "কোথায় গণনা হবে, কারা গণনা করবেন সব কি তৃণমূল ঠিক করবে?"

আরও পড়ুন: স্ট্রংরুমে ত্রি-স্তরীয় নিরাপত্তা, ভিতরে ঢুকতে গেলে চাই কমিশনের QR কোড দেওয়া পরিচয় পত্র!

এর পর বিচারপতি রাও বলেন, "গণনাকেন্দ্র স্থানান্তর করে কোনও অন্যায় বা বেআইনি বা অবৈধ কাজ করেনি কমিশন। নিয়ম মেনে, আইনি ভাবেই গণনাকেন্দ্র বদল করা হয়েছে। কমিশনের সিদ্ধান্তে কোনও ভুল নেই।" শেষ পর্যন্ত জাভেদের দায়ের করা মামলা খারিজ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget