এক্সপ্লোর

Udayan Guha: ‘মমতা-অভিষেক চেষ্টা করেছিলেন, কিন্তু সবটা নিয়ন্ত্রণ করা যায়নি’, পঞ্চায়েতে বেলাগাম হিংসা নিয়ে মন্তব্য উদয়নের

Panchayat Elections 2023: রবিবার এবিপি আনন্দে মুখ খোলেন উদয়ন। জানান, যা হয়েছে, তা মোটেই কাঙ্খিত ছিল না।

কলকাতা: ভূরি ভূরি প্রতিশ্রুতি সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসার সাক্ষী হয়েছে বাংলা। নয় নয় করে ৩৬টি প্রাণ ঝরে গিয়েছে। তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে নিজেদের হতাহতের সংখ্যা তুলে ধরেছে শাসকদল তৃণমূল (TMC)। সেই আবহে এবার মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। নিজের দলের হয়ে সাফাই দিলেও, সবটা যে নিয়ন্ত্রণ করা যায়নি, মেনে নিলেন তিনি। (Panchayat Elections 2023)

রবিবার এবিপি আনন্দে মুখ খোলেন উদয়ন। বলেন, "যা হয়েছে, তা মোটেই কাঙ্খিত ছিল না। কিন্তু সবটা কি আমাদের হাতে আছে? কেউ কেউ চাইছেন গোলমালটা হোক, যাতে রাজ্যকে ছোট করা যায়, রাজ্যের বাইরে বিষয়টি হাইলাইট করা যায়।" কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হচ্ছে তৃণমূলকে, যা নিয়ে উদয়ন বলেন, "ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে, কাকে খারাপ বলবেন, ভারতকে, না পাকিস্তানকে? তেমনই আমরা ভাল, বাকিরা খারাপ বলা হচ্ছে।" সন্ত্রাসের প্রশ্নে উদয়ন বলেন, "এই সন্ত্রাস কাঙ্খিত নয়। অনেকে উস্কানি দিচ্ছে। এখন সবারই টার্গেট তৃণমূল। কেউ বুথ দখল করতে এলে, ব্যালট বাক্স ছিনতাই করতে এলে, আমাদের কর্মীরাই প্রতিরোধ করবেনই। কী ঘটছে তা দেখতে হবে।"

আরও পড়ুন: Chandrima Bhattacharya: BJP-র মুখপাত্র হয়ে হিংসায় প্ররোচনা রাজ্যপালের, রক্তস্নাত ভোট নিয়ে মন্তব্য মন্ত্রী চন্দ্রিমার

পঞ্চায়েত নির্বাচনের আগে বার বার শান্তিপূর্ণ নির্বাচন করানোর কথা শোনা গিয়েছে তৃণমূলের মুখে। বিশেষ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে আশ্বাস জুগিয়েছিলেন। বিরোধীদের কেউ প্রার্থী দিতে না পারলে, তাঁকে এসে জানানো যেতে পারে বলেও জানিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসা, প্রাণহানি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে।

সেই নিয়ে প্রশ্ন করলে উদয়ন বলেন, "মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসমুক্ত নির্বাচন চেয়েছিলেন। অভিষেক প্রচুর চেষ্টা করেছিল। জেলায় জেলায় ঘুরেছিল। কিন্তু সবটা নিয়ন্ত্রণ করা যায়নি।  কারণ একাধিক শত্রুর আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাতে অনেক জায়গায় মেজাজও হারাতে হয়েছে হয়ত। প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষ হয়েছে।"

এদিন আরও উদয়ন বলেন, "যুদ্ধ একপক্ষ হয় না, অপর পক্ষ প্রতিরোধ করে। যেভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, তাতে সবটা নিয়ন্ত্রণ করা যায়নি। এসব না ঘটলেই ভাল হত। কিন্তু অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের লাঠিপেটা করেছে। সন্ধের পর কিছু জায়গায় জুলুমবাজি করেছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি-কে ভোট দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েতে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে চান না। ভোট ঘিরে এত সংঘর্ষ কেন, সবাইকে এটা নিয়ে ভাবতে হবে। এটা শুধু তৃণমূল কংগ্রেসের দায় নয়। যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁদের ভাবতে হবে কোথায় তাঁরা থামবেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget