এক্সপ্লোর

Tollywood at Suvendu Adhikari Oath: শুভেন্দু অধিকারীর শপথে হাজির প্রসেনজিৎ-জিৎ-জিশু, টলিউড থেকে হাজিরা দিলেন আর কারা?

Suvendu Adhikari Oath Ceremony: শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে টলিউড থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিশু সেনগুপ্ত, জিৎ, মমতা শঙ্কর।

কলকাতা: বিজপি-র জয়ে রাজ্যে বড় পরিবর্তন ঘটে গিয়েছে। সেই পরিবর্তনের হাওয়া অনুভূত হচ্ছে টলিপাড়াতেও। শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণে দেখা গেল টলিউের অনেককেই। শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর একেবারে পাশেই বসেছিলেন জিশু সেনগুপ্ত। উপস্থিত ছিলেন জিৎ, মমতা শঙ্করও। (Suvendu Adhikari Oath Ceremony)

পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গড়ল বিজেপি। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে তাই আয়োজন ছিল এলাহি। গোটা শহর কার্যত গমগম করছিল। নরেন্দ্র মোদি, অমিত শাহদের উপস্থিতিতে ব্রিগেডেও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। আর সেখানেই দর্শকাসনে দেখা যায় প্রসেনজিৎ, জিৎ, জিশু, মমতা শঙ্কর, অজয় চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তীরা। বিশেষ আসন বরাদ্দ হয়েছিল তাঁদের জন্য। (Tollywood at Suvendu Adhikari Oath)

আরও পড়ুন: শুভেন্দু শপথ নিতেই সোশ্যাল মিডিয়া বায়ো বদলালেন মমতা, মুখ্যমন্ত্রী পরিচয়ের আগে ‘প্রাক্তন’ লেখা এড়ালেন

হাই-প্রোফাইল অতিথিদের সঙ্গে বার্তালাপ করতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে। শুভেন্দুর শপথগ্রহণে যোগ দেওয়া নিয়ে মমতা শঙ্কর বলেন, “ভাল লাগছে। চারিদিকে খুশির বাতাবরণ। খুব আশা রাখছি। আশা করছি, ভাল হবে। বাংলার তো বটেই, সারা ভারতের ভাল হোক।”

আরও পড়ুন: শপথ নিতেই শুভেন্দুর নামে নেমপ্লেট বসল, খোলা হল পার্থর ঘর, বড় পরিবর্তন বিধানসভাতেও

পশ্চিমবঙ্গে বিজেপি-র নতুন সরকারের কাছে কী আবেদন? মমতা শঙ্কর বলেন, “সব মানুষ, সব ধর্মকে ভালবাসুন। ধৈর্য হোক সবার মধ্যে। আমরা যেন হিংসার পথ ছাড়ি।” তবে শপথগ্রহণ অনুষ্ঠানে গেলেও সংবাদমাধ্যমে মন্তব্য করা থেকে বিরত থাকেন জিৎ। অনুষ্ঠান শেষে বেরিয়ে যান সোজা।

এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় যতবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, সেখানেও তারকাদের সমাগম চোখে পড়ে। শুভেন্দুর শপথেও তার অন্য়থা হল না। রাজনৈতিক পালাবদলের প্রভাব টলিউডের অন্দরেও ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। একে একে অনেক তারকাই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ছবিমুক্তিতে টাকা চাওয়া থেকে আরও বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যেই। 

নতুন সরকারকে নিয়ে আশাবাদীও অনেকে। রুদ্রনীল ঘোষের দাবি, বাম আমল থেকে তৃণমূলের শাসনকাল পর্যন্ত অন্ধকার জমাট বেঁধেছিল। রাজ্যে সকলের পেটে ভাত জোগানো, সবার হাতে কাজ পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন। পাশাপাশি, শিল্প নিয়েও ভরসা জুগিয়েছেন তিনি। মানুষ যাঁকে ভরসা করেছেন, ভালবেসেছেন, সেই শুভেন্দু অধিকারী নিজের দায়িত্ব পালন করবেন বলে আশ্বস্ত করেছেন রুদ্রনীল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget