এক্সপ্লোর

Mamata Banerjee: "নির্বাচনের আগে ৮ হাজার,... তারপরই বুলডোজার", "সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার" বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

West Bengal Assembly Election 2026: তৃণমূল সুপ্রিমো এদিন সভা থেকে বলেন, "বিহারের মহিলারা ভবেছিলেন আরিব্বাস, ৮ হাজার টাকা করে পাচ্ছি। বিহারে নির্বাচনের আগে ৮ হাজার, তারপরই বুলডোজার।"

ময়নগুড়ির সভা থেকে বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন যে এসেই গিয়েছে, সেই উত্তাপ এবার স্পষ্টতই টের পাওয়া যাচ্ছে। এদিনের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য সাথী, সব নিয়েই কেন্দ্রের শাসকদলকে আক্রমণ তাঁর। এমনকি তাঁর অভিযোগ, অন্য রাজ্য পশ্চিমবঙ্গের থেকে ঠিক মতো টুকলিও করতেও পারেনি।

প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিঁধলেন প্রতিপক্ষকে। তিনি বললেন, "আমরা শুধু প্রতিশ্রুতি দিই না। আমরা করে দেখাই। মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চলবে চিরদিন। আমরা আগেই ঘোষণা করেছিলাম এপ্রিলের ১ তারিখ থেকে যে টাকা ঢুকবে, সেখানেই বাড়তি টাকা পাবেন আপনার। কিন্তু বাড়তি টাকা মার্চের ১ তারিখ থেকেই পেয়েছেন তো?" মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন শুনে সভায় আসা জনতা একযোগে "হ্যাঁ" বলে ওঠেন।

এরপর  বিজেপির ঘোষণা করা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও আক্রমণ করেন। তৃণমূল সুপ্রিমো এদিন সভা থেকে বলেন, "এরা বলে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার। বিহারের মহিলারা ভবেছিলেন আরিব্বাস, ৮ হাজার টাকা করে পাচ্ছি। বিহারে নির্বাচনের আগে ৮ হাজার, তারপরই বুলডোজার। সেখানে সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে।"

এরপর তাঁর মুখে শোনা যায় টুকলির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, "অন্য রাজ্য আমাদেরটা ঠিক করে টুকলিও করতে পারেনি ঠিকমতো। আপনার যদি একটা স্মার্টফোন থাকে, আপনি পাবেন না। আপনার কাছে যদি স্কুটি থাকে আপনি আয়ুষ্মানও পাবেন না, কিছুই পাবেন না। আপনার বাড়িতে পাকা ঘর থাকলে, টিভি থাকলে পাবেন না। আর কিছু পরিবারের একজন করে পাবেন। আমরা কিন্তু সব মেয়েদের জন্য, সব পরিবারের। আমরা দেখি না কার কি আছে না আছে। সবাই পাবে, এটা তার অধিকার।"

লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্য সাথীর সুবিধা কোনও মানুষ কতদিন পাবেন কোনও ব্যক্তি? তাও তিনি স্পষ্ট করে দেন এই দিনের সভা থেকে। "শুধু আজ নয়। চলবে চলবে। যতদিন বাঁচবেন, পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার ৬০ বছরের পরও চলবে।" সভা মঞ্চ থেকে ফের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্য সাথী নিয়েও এই মঞ্চ থেকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় পশ্চিমবঙ্গ সরকার ৯ কোটি মানুষকে স্বাস্থ্য সাথী পরিষেবা দেয়। তিনি এটাও স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গের যে কোনও বাসিন্দার জন্যই কিন্তু রয়েছে স্বাস্থ্য সাথী। "সবাই পাবে", বলেন তৃণমূল সুপ্রিমো।

রেশন নিয়েও কেন্দ্র সরকারের সঙ্গে তুলনা টনেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র কত শতাংশ মানুষকে রেশন দেয়, প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, "২০ শতাংশ মানুষকেও ওরা রেশন দেয় না। রাজ্য সরকারের টাকায় আমরা সবাইকে ফ্রী রেশন দিয়ে থাকি।" মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, "ওরা মিথ্যে বলে প্রচার করে। কিন্তু মানুষকে দেয় না। ওরা মানুষের জীবন কাড়ে। আমরা ফিরিয়ে দিই।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget