এক্সপ্লোর

বেলঘরিয়ায় ‘আক্রান্ত আমরা’র ওপর হামলা, নদিয়ায় আক্রান্ত ‘সেভ ডেমোক্র্যাসি’

উত্তর ২৪ পরগনা, নদিয়া ও বর্ধমান: বেলঘরিয়ায় ‘আক্রান্ত আমরা’র সদস্যদের ওপর হামলা। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। আজ সন্ধ্যায় কামারহাটি বিধানসভা এলাকার বেলঘরিয়া থানার দেশপ্রিয়ন নগরে প্রতিবাদ সভা করছিলেন ‘আক্রান্ত আমরা’ ও ‘আমানতকারী সুরক্ষা মঞ্চের’ সদস্যরা। গাইঘাটার মানবাধিককার কর্মী তথা ‘আক্রান্ত আমারা’র সদস্য নন্দদুলাল দাস যখন বক্তব্য রাখছিলেন তখন সভায় হামলা হয়। অভিযোগ, স্থানীয় তৃণমূল সমর্থকরা চড়াও হয়ে মাইক কেড়ে নেয়, ভাঙচুর করা হয় মঞ্চ, চেয়ার। শুরু হয় ইটবৃষ্টি। মঞ্চে তখন ছিলেন কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়, মৌসুমি কয়াল সহ অনেকে। ইটের ঘায়ে জখম হন শিক্ষক। কোনওক্রমে পালিয়ে বাঁচেন মৌসুমি। অভিযোগ, এরপর উপস্থিত সিপিএম ও কংগ্রেস সমর্থকদের ওপর চড়াও হয় তৃণমূল সমর্থকরা। ছুটে আসে পুলিশ। নামে র‌্যাফ। লাঠিচার্জ করে এলাকা থেকে সবাইকে হঠিয়ে দেয় র‌্যাফ। এরপর রাস্তায় ব্যারিকেড করে তৃণমূল সমর্থকরা আহতদের হাসপাতাল নিয়ে যেতে বাধা দেয় বলেও অভিযোগ। এদিকে, নদিয়ার গয়েশপুরে ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’-এর সভা বানচাল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ রাতে গয়েশপুরের বেদিভবন এলাকায় একটি সভার আয়োজন করে সেভ ডেমোক্র্যাসি ফোরাম। সভায় হাজির ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব চন্দন সেনরা। অভিযোগ, সভা চলাকালীন সেখানে হাজির হন বেশ কয়েকজন তৃণমূল সমর্থকরা। তাঁরা জানতে চান, কার অনুমতি সভা করা হচ্ছে? এরপরই সভায় হামলা হয় বলে অভিযোগ। যার জেরে সভা বানচাল হয়ে যায়। তবে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। etx-brd-cpm-attack-vis-1804 অন্যদিকে, বর্ধমানে সিপিএমের মিছিলে হামলা ও সিপিএম প্রার্থীকে হেনস্থার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধ। আজ সন্ধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের সাহাচেতন এলাকায় প্রচার মিছিল করে সিপিএম। মিছিল শেষ করার পর দলীয় কর্মী-সমর্থকরা যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খানের নতৃত্বে সিপিএম কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় গাড়ি, ট্যাবলো। হেনস্থা করা হয় সিপিএম প্রার্থী আইনুল হককে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছে সিপিএম। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, হামলা চালিয়েছে সিপিএমই।  

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget