এক্সপ্লোর

Udayan Guha: ভোটে অশান্তি করতে আসলে গাছে বেঁধে পেটানোর নিদান উদয়নের

ভোটে অশান্তি করতে আসলে গাছে বেঁধে পেটানোর নিদান দিলেন উদয়ন গুহ। বৃহস্পতিবার দিনহাটার ভেটাগুড়িতে ভোটের প্রচারে গিয়ে হুঙ্কার দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 

কোচবিহার: ভোটের মুখে ফের বেলাগাম মন্ত্রী। ভোটে অশান্তি করতে আসলে গাছে বেঁধে পেটানোর নিদান দিলেন উদয়ন গুহ। বৃহস্পতিবার দিনহাটার ভেটাগুড়িতে ভোটের প্রচারে গিয়ে হুঙ্কার দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 

এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করেছেন উদয়ন গুহ। বিতর্ক তৈরি করেছে তাঁর একাধিক ফেসবুক পোস্ট। গতকালই কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েতকেই বিরোধীশূন্য করার ডাক দেন উদয়ন গুহ। ফেসবুকে খোলাখুলি লেখেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। পঞ্চায়েত ভোটের মুখে যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিজেপি। যদিও বিরোধীশূন্য করার প্রস্তাবে অন্যায় কিছু দেখছেন না মন্ত্রী।                                                                  

বিনা যুদ্ধে ভোটে জেতার স্বাদ আগেও পেয়েছে তৃণমূল। ২০১৮-র ধারাবাহিকতা বজায় রেখেছে ২০২৩-এও। এর মধ্যেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর একটি ফেসবুকে পোস্ট ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক ছড়ায়। কোচবিহারের দিনহাটায় নিজের বিধানসভা কেন্দ্রের ২ নম্বর ব্লক থেকে বিরোধীদের মুছে ফেলার বার্তা দিলেন তৃণমূল বিধায়ক। সোশাল মিডিয়ায় দলের ১২ জন অঞ্চল সভাপতির কাছে খোলাখুলি বিরোধীশূন্য ব্লকের দাবি জানালেন উদয়ন। 

পরিসংখ্যান বলছে, ভোটের আগেই দিনহাটা ২ নম্বর ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৩৬টি আসনের মধ্যে ১৩টিই ভোটের আগেই তৃণমূলের দখলে।  এই ব্লকে জেলা পরিষদের ৩টি আসন রয়েছে। তার মধ্যে বিনা যুদ্ধেই একটি গিয়েছে তৃণমূলের ঝুলিতে। 

এর পরও ভোটের পরীক্ষায় বসার আগে রেজাল্ট বের করে দেওয়ার দাবি জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী। যা নিয়ে সরব বিজেপি। বিরোধীদের সমালোচনার মুখেও নিজের তত্ত্বে অনড় উদয়ন। গণতান্ত্রিক লড়াইকে বিরোধী শূন্য করার বার্তায় অন্যায় দেখছেন না তৃণমূল বিধায়ক। 

পরিসংখ্যান বলছে,কোচবিহারে পঞ্চায়েতের মোট আসন ২ হাজার ৫০৭টি। এর মধ্যে ভোটের আগেই ১৫৭-টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এই ১৫৭টি আসনের মধ্যে ৮০টিই দিনহাটায়। অর্থাৎ উদয়নের দিনহাটায় ৫০ শতাংশের বেশি আসন বিনা যুদ্ধেই দখল করেছে তৃণমূল। এর আগে  ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget