এক্সপ্লোর

UP Assembly Election 2022 : এবার অখিলেশের বিরুদ্ধে তোপ দেগে বিজেপির পথে মুলায়মের শ্যালক

UP Assembly Election 2022 : অখিলেশ মুলায়ম সিং যাদবকে বন্দি করে রেখে দিয়েছে। নেতাজি ও শিবপালের ওপর অত্যাচার চালিয়েছে অখিলেশ । অভিযোগ প্রমোদ গুপ্তর...

লখনৌ (উত্তরপ্রদেশ) : আগের দিনেই বিজেপি-তে (BJP) যোগ দিয়েছিলেন ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব। এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন মুলায়ম সিং যাদবের শ্যালক তথা সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা প্রমোদ গুপ্ত (Pramod Gupta)। ঔরিয়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের তিনি জানান, লক্ষ্মীকান্ত বাজপেয়ীর উপস্থিতিতে আজ দুপুরে বিজেপিতে যোগ দেবেন তিনি। 

তাঁর অভিযোগ , এখন সমাজবাদী পার্টি (Samajwadi Party) মাফিয়া ও অপরাধীদের আশ্রয় দিচ্ছে। এরকম একটা দলে থাকার কোনও প্রশ্নই ওঠে না। অখিলেশ মুলায়ম সিং যাদবকে বন্দি করে রেখে দিয়েছে। নেতাজি ও শিবপালের ওপর অত্যাচার চালিয়েছে অখিলেশ। 

আরও পড়ুন ; উত্তরপ্রদেশে ভোটের আগে বিজেপি-তে মুলায়মের পুত্রবধূ

গতকাল গেরুয়া শিবিরে যোগ দেন সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব। দিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে যোগ দেন অপর্ণা। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহের উপস্থিতিতে দলে যোগ দেন তিনি।

বিজেপি-তে যোগ দেওয়া প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘আমার কাছে দেশই সবার আগে। আমার বিজেপি-তে যোগ দেওয়ার তাৎপর্য হল, আমি দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের কদর করি। কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করেছে, তাতে আমি মুগ্ধ। বিজেপি-তে যোগ দিয়ে আমি দেশের জন্য কাজ করতে চাই।’

মুলায়মের বড় ছেলে, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এখন সমাজবাদী পার্টির প্রধান হলেও, মুলায়মের ছোট ছেলেকে কোনওদিনই সেভাবে প্রচারের আলোয় দেখা যায়নি। তবে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে লড়াই করেন অপর্ণা। সেবার তিনি অবশ্য বিজেপি প্রার্থী রীতা বহুগুণা জোশীর কাছে হেরে যান।  

অপর্ণা ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিষয়ে ডিগ্রি লাভ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget