এক্সপ্লোর

Bhawanipur By-election 2021 Result: "লোকসভায় যাবেন মমতা,'' সুরে সুরে বিজেপিকে কটাক্ষ মদনের

"এটা তো ট্রেলার, পিকচার অভি বাকি হ্যায়'' বিখ্যাত হিন্দি ছবির গানের সুর তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক। 

কলকাতা: ভবানীপুর সহ তিন কেন্দ্রেই প্রথম থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে শাসক শিবিরের উল্লাস। সেই ছবি দেখা গেছে মালদা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। এবার একই ছবি দেখা গেল ভবানীপুরেও। ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকে মাখানো হল আবীর। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে সামিল হলেন খোদ মদন মিত্র (Madan Mitra)। 

বিখ্যাত হিন্দি ছবির গানের সুর তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "আমরা ২৯৪, ওরা ৪২০। মানুষ জিজ্ঞেস করছে, জেট, চপাড় কোথায় গেল? নরেন্দ্র মোদি জবাব দাও। ইডি সিবিআই কোথায় গেল? অমিত শাহ জবাব দাও।'' দিল্লির পথে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বলেও আশার সুর শোনা গিয়েছে মদন মিত্রের গলায়। তিনি আরও বলেন, "মমতা যাবেন লোকসভায়। মোদির নাকটা কেটে দিয়ে যাবেন।'' মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের মেয়ে বলেও এদিন উল্লেখ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, দিল্লি থেকে করোনা আসছে বলেও আক্রমণ করেন তিনি। 

হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্র সহ মুর্শিদাবাদের দুই  বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে চলছে ভোট গণনা। রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ। মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা শুরু হয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী।

শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা চলছে। ২১ রাউন্ড গণনা হবে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। সকাল সকাল গণনাকেন্দ্রে পৌঁছে যান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। গণনা কেন্দ্রের বাইরে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে, পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে যান ফিরহাদ হাকিম। গণনা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget