এক্সপ্লোর

WB Election 2021: বোমা বিস্ফোরণে জখম ৬ বিজেপি কর্মী

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার বাদমতলা এলাকায়। আহতদের পরিবারের দাবি, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

কলকাতা: ভোটের মুখে গোসাবায় বোমা বাঁধার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিস্ফোরণে গুরুতর জখম ৬ বিজেপি কর্মী। আহতদের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়। আহত ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে গোসাবা থানার পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দল। আহতদের পরিবারের দাবি, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। গুরুতর জখম ৬ বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিত্তিহীন অভিযোগ, প্রতিক্রিয়া বিজেপির জেলা সম্পাদকের। 

গতকাল, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে গোসাবার বাদামতলা এলাকায়। আহতদের পরিবারের দাবি, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পাল্টা দাবি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত ১৭ ফেব্রুয়ারি কলকাতায় ফেরার ট্রেন ধরার সময়, মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে নিমতিতা স্টেশনে বিস্ফোরণকাণ্ডে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতদের নাম আবু সামাদ ও শহিদুল ইসলাম ওরফে কেমিক্যাল শহিদুল।  বিস্ফোরণকাণ্ডে সরাসরি যোগ রয়েছে ধৃতদের, দাবি সিআইডি-র। কেমিক্যাল শহিদুল আইইডি বিস্ফোরণে বিশেষভাবে দক্ষ বলে সিআইডি-র দাবি। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। 

গত সপ্তাহে, বেলেঘাটার দু’জায়গা বোমাবাজি।  ৩৩ পল্লিতে ডেপুটি কমিশনারের অফিসের উল্টোদিকে একটি ক্লাবের সামনে গতকাল গভীর রাতে বোমাবাজি হয়। স্থানীয় সূত্রে দাবি,পরপর তিনটি বোমা ছোড়া হয়। একটি বোমা পড়ে এক প্রবীণ দম্পতির বারান্দার সামনে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ।  ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পাল। গতকাল রাতেই নারকেলডাঙা রেল ব্রিজের কাছে তৃণমূলের একটি পার্টি অফিসকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়।  ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের পতাকা, ফ্লেক্স। সেই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল।  এই ঘটনাতেও এখনও বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।  

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget