এক্সপ্লোর

WB Election 2021 Voting: ইভিএমে কারচুপি করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

খড়গপুর: ইভিএমে কারচুপি করছে বিজেপি। প্রথম দফা ভোটে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন খড়গপুরে নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, বিজেপি ইভিএমে কারচুপি করেছে। তৃণমূলে কেউ ভোট দিলে, সেই ভোট পড়ছে বিজেপিতে। কাঁথিতে ৩০ জন বহিরাগত অস্ত্র সহ ধরা পড়েছে। তাঁরা উত্তরপ্রদেশ থেকে এসেছিল বলে দাবি মমতার।

শুধু ভোট নিয়ে বিজেপিকেই তোপ দাগেননি মুখ্যমন্ত্রী। এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বলেন, সব জিনিসকে বেঁচে দেয়। আর নিজের নামে স্টেডিয়ামে বানাচ্ছেন। এদিকে বাংলায় ভোট চলছে, কিন্তু উনি বাংলাদেশে গিয়ে বাংলার ভোটের বিষয়ে কথা বলছেন।  তাঁর অভিযোগ, ২০১৯ সালের লোকসভা ভোটে ফিরদৌস নামে বাংলাদেশের এক অভিনেতা তৃণমূলের মিছিলে যোগ দিয়েছিল। বাংলাদেশ সরকারকে বলে তাঁর ভিসা বাতিল করায় বিজেপি। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলকে বাঁচাতে হলে তৃণমূলকে ভোট দিন। আমি রেলকে যতটা জানি কেউ জানে না। রেলমন্ত্রী কোনও কাজ করেন না। শুধু ভাড়া বাড়িয়ে যাচ্ছেন। কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার পিংলার সভা থেকে তৃণমূলনেত্রী বলেন, গতকাল রাতে টাকা বিলোচ্ছিল। কয়েকটা গদ্দার মীরজাফর গেছে। দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আমারই দোষ। নাম না করে আক্রমণ করেন মমত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, টাকার জন্য বিজেপিতে গেছে। লোভী ভোগী। রাত্রিবেলা টাকা বিলোচ্ছিল। মা-বোনেরা ধরেছে। একইসঙ্গে নিজের কাজের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। তিনি বলেন, এই জেলায় ৪টে মাল্টি সুপার হাসপাতাল, ৬টা কলেজ-বিশ্ববিদ্যালয় করেছি।

এদিকে তমলুকের বিজেপি নেতাকে ফোন করে ভোটে সাহায্য করার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে এবার সরব হয়েছে বিজেপি। কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে দাবি। শুভেন্দু অধিকারীর কাছে হারার আশঙ্কা থেকেই ফোন তৃণমূলনেত্রীর। সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget