এক্সপ্লোর

WB election 2021: তৃণমূলের পতাকা নিয়ে যাঁরা বুথে যাবেন, তাঁরা ভোট বিজেপিকেই দেবেন, দাবি বাবুলের

টালিগঞ্জের টক্কর জোরদার। ত্রিমুখী লড়াই। একদিকে, তৃণমূল প্রার্থী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আরেকদিকে, বিজেপির প্রার্থী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রচারে ঝড় তুলেছে দু’পক্ষই। তবে ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে আগামী ২ মে।

কলকাতা: তৃণমূলের পতাকা নিয়ে যাঁরা বুথে যাবেন তাঁরাও ভোটটা আমাকেই দেবে। ভোট প্রচারে নেমে আত্মবিশ্বাসের সুর বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গলায়। ঢাক নিয়ে শুক্রবার সন্ধে নাগাদ প্রচারে নামেন বাবুল সুপ্রিয়। আর এই প্রচার পর্বে  টালিগঞ্জে বিজেপি প্রার্থী জানিয়ে দিলেন, এলাকার অলিগলি তিনি চেনেন। তাই তিনিই জিতবেন। তাঁর বক্তব্য, টালিগঞ্জে আমার বন্ধুরা সহকর্মীরা থাকেন। যাঁরা তৃণমূলের পতাকা নিয়ে বুথে যাবেন, তাঁরা ভোট বিজেপিকেই দেবেন। তাঁদের বন্ধু, সহকর্মী বাবুলকে দেবেন।

টালিগঞ্জের টক্কর জোরদার। ত্রিমুখী লড়াই। একদিকে, তৃণমূল প্রার্থী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আরেকদিকে, বিজেপির প্রার্থী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রচারে ঝড় তুলেছে দু’পক্ষই। তবে ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে আগামী ২ মে। এদিন বাবুল সুপ্রিয় বলেন, আমি টালিগঞ্জের অলিগলি চিনি, জয়ের ব্যাপারে আশাবাদী। আমি টালিগঞ্জের পাড়ার ছেলে নই। কিন্তু ওতোপ্রতোভাবে জড়িত।

প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। কিন্তু, মমতা আর মোদি মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে টালিগঞ্জে জোর টক্কর। প্রচারে খামতি রাখছে না কোনওপক্ষ। শুক্রবার সকালে বর্ণাঢ্য রোড শো করে, আলিপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। সন্ধেয় বাবুল সুপ্রিয়র প্রচার। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে গড়িয়া অবধি রোড শো করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। হুড খোলা জিপে সপরিবারে বাবুল। নিজেই চালকের আসনে। সঙ্গে বাজালেন ঢাকও।

আরও পড়ুন: WB Election 2021: বরানগরে বিজেপির প্রার্থী হয়ে পার্নোর মুখে জ্যোতি বসুর নাম

চতুর্থ দফায়, অর্থাৎ আগামী ১০ এপ্রিল, ভোট টালিগঞ্জে। তবে যুযুধান প্রধান দু’পক্ষই বলছে, জনমত যাবে তাদের পক্ষে। এদিন অরূপ বিশ্বাস বলেন, কাজ করেছি, জয় নিশ্চিত। এদিন প্রচারে নেমে প্রতিপক্ষকে কটাক্ষ করতে ছাড়েননি বাবুল সুপ্রিয়। তিনি বলেন, বিশ্বাস ভাইদের আধিপত্য শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। গোটা টালিগঞ্জেও। বিশ্বাস ভাইরা শুধু নাম। ওদের কোনও বিশ্বাস নেই। পিসি-ভাইপোর সিন্ডিকেট। একানে তেমন দুই ভাইয়ের সিন্ডিকেট। তিনি বলেন বাংলার স্বার্থে তৃণমূলকে ভোট না দিয়ে বাম এবং কংগ্রেসকে বলব বিজেপিকে জিততে সাহায্য।

উল্লেখ্য, ভোটের লড়াইয়ের মধ্যেই বৃহস্পতিবার রাতে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ধাবায় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বাবুল সুপ্রিয়কে। তাঁর দাবি, ধাবা-তে পৌঁছনো মাত্রই তৃণমূলের লোকজন গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। একসময় গাড়ি থেকে নেমে বাবুল তাঁদের বোঝাতে যান। তারপরও বিক্ষোভ বন্ধ হয়নি। টালিগঞ্জের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। যদিও এই ঘটনায় কোথাও অভিযোগ জানাননি বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড়, বিরাট ফাটল, কী অবস্থা এখন ?
NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড়, বিরাট ফাটল, কী অবস্থা এখন ?
Mamata Banerjee: 'তৃণমূল চোর?' 'তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
'তৃণমূল চোর?' 'তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
WB Election: ভোট গণনা শেষ হয়ে গেলেও রাজ্যে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী! ভোট হিংসা ঠেকাতে তৈরি হচ্ছে কমিশন?
ভোট গণনা শেষ হয়ে গেলেও রাজ্যে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী! ভোট হিংসা ঠেকাতে তৈরি হচ্ছে কমিশন?
News Live Updates: ভোটের আগে তৃণমূলের নেতা-মন্ত্রীদের পরপর তলব ED-র, কাদের ডাকা হল ?
ভোটের আগে তৃণমূলের নেতা-মন্ত্রীদের পরপর তলব ED-র, কাদের ডাকা হল ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Embed widget