এক্সপ্লোর

WB Election 2021: বরানগরে বিজেপির প্রার্থী হয়ে পার্নোর মুখে জ্যোতি বসুর নাম

রূপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায় বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। লাইট,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে নির্বাচনের আসর-কতটা বড় রূপান্তর দেখছেন তিনি? এবিপি আনন্দর এই প্রশ্নের উত্তরে পার্নো জানালেন, ‘এটা বড় একটা রূপান্তর। খুবই চ্যালেঞ্জিং। একটা বড় টার্ন’।

ঋত্বিক মণ্ডল, কলকাতা: শেষ চার দফার জন্য বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তারকার নাম।গতকাল এই তালিকা প্রকাশ করেছে বিজেপি। বিজেপি আগেই যশ-পায়েল-অঞ্জনা বসু-তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারীর মতো অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে -প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে ভোটের লড়াইয়ে নামিয়েছিল, এবার ফের তাদের প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। গতকাল যে তালিকা ঘোষণা হয়েছিল, তাতে নাম রয়েছে অভিনেত্রী পার্নো মিত্রর। অভিনেত্রী পার্নো মিত্রকে বরানগর থেকে প্রার্থী করা হয়েছে। তাঁর লড়াই পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের সঙ্গে।

রূপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায় বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। লাইট,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে নির্বাচনের আসর-কতটা বড় রূপান্তর দেখছেন তিনি? এবিপি আনন্দর এই প্রশ্নের উত্তরে পার্নো জানালেন, ‘এটা বড় একটা রূপান্তর। খুবই চ্যালেঞ্জিং। একটা বড় টার্ন’।

পার্নো বললেন, ‘এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। তবে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই যেভাবে বরানগর থেকে ফোন আসছে, তাতে আমি আপ্লুত। বরানগরের মানুষ যেভাবে ভালোবাসছেন তাতে আমি উচ্ছ্বসিত। শীঘ্রই বরানগরে যাব’।

পার্নো বললেন, ছোট বেলা থেকেই সিঁথিতে যাতায়াত ছিল তাঁর। সেখানেই তাঁর বাবার মামাবাড়ি। পরে অবশ্য সেই যাতায়াত ছিল না। তিনি জানিয়েছেন, ‘খুব শীঘ্রই বরানগরে শিফ্ট করব ও ভোটের প্রচারের কাজ শুরু করে দেব’।

বরানগর বরাবরই চ্যালেঞ্জিং আসন। এবার পার্নোর বিরুদ্ধে রয়েছেন বহুবারের বিধায়ক পোড়খাওয়া রাজনৈতিক নেতা তাপস রায়।এমন এক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই কতটা কঠিন? এই প্রশ্নের জবাবে পার্নো বলেছেন, তাঁরা নতুন প্রজন্মের প্রতিনিধি। মানুষের জন্য কাজ করাই তাঁদের লক্ষ্য। প্রতিদ্বন্দ্বীর অবশ্যই অনেক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু মানুষের ভালোবাসা দিয়েই লড়াইয়ে জিততে পারবেন বলে আশাবাদী পার্নো।

অভিনেত্রী জানিয়েছেন, বিজেপির প্রার্থী হবেন, এমন কোনও খবর তাঁর কাছে ছিল না। তিনি বলেছেন, ‘এটা আমার কাছে বিগ সারপ্রাইজ’।

পার্নো বলেছেন, এটা শুধু শক্ত আসনই নয়। এই আসনের ইতিহাসও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ। কারণ, এই আসন থেকেই একটা সময় জিতে বিধায়ক হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও। এজন্য এটা খুবই মর্যাদাপূর্ণ আসন বলে মনে করছেন পার্নো। তিনি বলেছেন, এমন একটা আসনে আমি জিততে পারব বলে দল মনে করছে। এটাই আমাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে, শক্তি দিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget