এক্সপ্লোর

Ashok Dinda Attacked: ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, রিপোর্ট তলব কমিশনের

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। হামলার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

বিটন চক্রবর্তী,পূর্ব মেদিনীপুর: ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা। প্রচার সেরে ফেরার সময় তাঁর গাড়ির উপরে হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। দিন্দার উপর হামলার অভিযোগ অবশ্য অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই হামলার ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

অভিযোগ, ময়না বাজার এলাকায় বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে পিঠে এবং কাঁধে চোট পান জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দিন্দা । যন্ত্রণায় কাঁদতে শুরু করেন বিজেপি প্রার্থী। প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর। ময়না থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী।

ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়িতে মঙ্গলবার হামলা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে তিনি পিঠে চোট পেয়েছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। অশোক দিন্দার উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকেলে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, তখন ময়না বাজারে তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল যুবক। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা! মাথায় তৃণমূলের প্রতীক ছাপানো টুপি! এরকম জনা পঞ্চাশেক যুবক বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ফেলে। মুহুর্মূহু ইটবৃষ্টি করা হয়! ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ!

তৃণমূলের হামলায় পিঠে চোট পেয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছেন বলে অভিযোগ। হামলার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল।

এই হামলার ঘটনায় থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। পাশাপাশি ময়নায় বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 

অশোক দিন্দা পরে জানিয়েছেন, 'খুব যন্ত্রণা হচ্ছে ৷ কিন্তু শরীরের পিছন দিকে লেগেছে বলে আঘাত কতটা গুরুতর বুঝতে পারছি না৷ কোনওমতে গাড়ির সিটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছি৷' তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget