এক্সপ্লোর

JP Nadda visiting Bengal: ভোট পরবর্তী বাংলায় দুদিনের রাজ্য সফরে জে পি নাড্ডা

‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করবেন তিনি।

কলকাতা: ভোট পরবর্তী বাংলায় দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামীকালই রাজ্য়ে আসছেন তিনি। ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করবেন তিনি।

এদিকে ভোট পরবর্তী হিংসায় বঙ্গজুড়ে আক্রান্ত হচ্ছেন কর্মীরা, এমনই অভিযোগ তুলে আগামী বুধবার দেশজুড়ে ধর্নার ডাক দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে সংবাদসংস্থা এএনাইকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম কোভিড প্রোটোকল মেনেই ধর্নায় বসবে তারা। উল্লেখযোগ্যভাবে, আগামী বুধবার ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেওয়ার সম্ভাবনা।

সোমবার দুপুরেই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে গিয়ে দেখা করে রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, রবিবার ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন বিজেপি-কর্মী সমর্থকরা। দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধিদলের অভিযোগ ছিল, ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন বিজেপির কর্মী-সমর্থক। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতে রাজ্যপাল রাজ্যের পুলিশকর্তাদেরও রাজভবনে ডেকে পাঠান। 

অপরদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বঙ্গের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার খবর পেয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এবার এই আবহে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। তাঁর অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভোটের ফলপ্রকাশের পর ৬ জন মারা গেছে, শতাধিক বাড়ি ভাঙচুর হয়েছে, সাংবাদিক বৈঠকে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

নির্বাচনের ফল ঘোষণার আগেই সারা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর। দিলীপ ঘোষ বলেন, “যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাঁদের উৎসাহে সমাজ বিরোধীরা এবং পার্টির কর্মীরা সম্মলিতভাবে আমাদের পার্টির কর্মীদের বাড়ি দোকান সব জায়গায় আক্রমণ শুরু করেছে। পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বললে বলছে আমরা কী করব।“

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget