এক্সপ্লোর

WB Election 2021: ‘যা বলার পরে ডেকে বলব’, শপথের পর মুকুলের নীরবতা নিয়ে জোর জল্পনা

আগামীদিনে  কী বলবেন মুকুল?  রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

কলকাতা:  বিধানসভায় শপথ নিয়েও নীরব বিজেপির নবনির্বাচিত বিধায়ক  মুকুল রায়। জল্পনা বাড়িয়ে বললেন, ‘ যা বলার পরে ডেকে বলব’। এদিন বিজেপির নব নির্বাচিত পরিষদীয় দলের বৈঠকে থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায় থাকছেন না বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও। তিনি বৈঠকের আগেই বিধানসভা ছাড়বেন।

এদিন শপথ গ্রহণ পর্বে  তাঁর শুভেচ্ছা বিনিময়  হয় তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে। আজ মুখ খুললেন না। আগামীদিনে  কী বলবেন মুকুল?  রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

এবার কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন বিজেপির সহ সভাপতি। তবে ভোটের সময়ে নিজের কেন্দ্রে প্রচার ছাড়া সেভাবে মুখ খুলতে দেখা যায়নি মুকুলকে।

একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড বলেই মনে করা হত মুকুলকে।  তিনি তৃণমূল ছাড়ার পর তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বেশ কয়েকবারই জল্পনা ছড়িয়েছে।

এবার ভোটের আগে শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের একাধিক নেতা দল ছেড়েছিলেন। ভোটের প্রচারে দলত্যাগীদের নিশানা করেছেন তৃণমূল নেত্রী। একটি প্রচার সভায় শুভেন্দু অধিকারীর সমালোচনা করতে গিয়ে তাঁর মুখে উঠে এসেছিল এক সময়ের নির্ভরযোগ্য সহকর্মী মুকুলের নাম। তৃণমূল নেত্রী বলেছিলেন, শুভেন্দুর থেকে মুকুল ভালো। ও অন্তত এমন বিশ্বাসঘাতকতা করেনি, যা এরা করেছে।

তৃণমূল নেত্রীর মুখে হঠাৎ এভাবে মুকুলের নাম শোনা যাওয়ার পরও জল্পনা তৈরি হয়েছিল। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে সহজেই জিতেছেন মুকুল। তবে বীজপুর কেন্দ্রে তাঁর ছেলে শুভ্রাংশু জিততে পারেননি।

ভোটের ফল বেরোনোর পর বিজেপি বিভিন্ন নেতারা তাঁদের প্রতিক্রিয়া জানালেও মুকুলের কোনও বক্তব্য এখনও পর্যন্ত সামনে আসেনি।

বিধানসভায় চলছে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব। শপথ গ্রহণের পর বিজেপির বিধায়করা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু মুকুল কোনও কথাই বললেন না এদিন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২১৩ আসন নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ৭৭ আসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget