এক্সপ্লোর

Sayantan Basu Campaign Ban: বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা কমিশনের

আজ সন্ধে ৭টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। 

কলকাতা: বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আজ সন্ধে ৭টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। 

শীতলকুচিতে গুলি চালনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা। বৃহস্পতিবার তাঁকে শো-কজ করেছিল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল তাঁকে। নির্বাচন কমিশনের নোটিশের জবাবও দেন বিজেপি নেতা।

ঠিক কী বলেছিলেন সায়ন্তন বসু?

রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে গুলিতে মৃত্যু হয় ৪ জনের। ওই ঘটনার পর শোলে ছায়াছবির সংলাপ অনুসরণ করে সায়ন্তন বলেছিলেন, তোমরা একজনকে মারলে আমরা চারজনকে মারবো। জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারবো। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারবো।“

এরপর তাঁকে শো-কজের নোটিশ ধরায় কমিশন। ওই নোটিশের জবাবে সায়ন্তন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, সায়ন্তন বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে তৃণমূল। কিন্তু তাঁর জবাবে যে নির্বাচন কমিশন সন্তুষ্ট তা কমিশনের পদক্ষেপেই স্পষ্ট।

শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। বিবৃতি জারি করে কমিশন জানিয়েছে, নির্বাচনের বিধি ভঙ্গ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাই বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি বলে জানিয়ে দেয় কমিশন। 

গত রবিবারবরানগরের প্রচার সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ। শনিবার কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়। কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে। ১৭ তারিখও কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে। কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ দিলীপ ঘোষ বলেছিলেন, সেন্ট্রাল ফোর্স হাতে বন্দুক নিয়ে ঘুরতে আসেনি।  কেউ লাল চোখ দেখাতে পারবে না। কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Attack on Shashi Panja: 'ইটটা সরাসরি পেটে', 'আক্রান্ত মহিলা পুলিশও', খুনের চেষ্টার অভিযোগ নিয়ে FIR করছেন শশী পাঁজা!
'ইটটা সরাসরি পেটে', 'আক্রান্ত মহিলা পুলিশও', খুনের চেষ্টার অভিযোগ নিয়ে FIR করছেন শশী পাঁজা!
PM Modi: 'আসল চোর কে, পশ্চিমবঙ্গবাসী জানে, পতনের কাউন্টডাউন শুরু', ব্রিগেড থেকে 'নতুন বাংলার' বার্তা মোদির
'আসল চোর কে, পশ্চিমবঙ্গবাসী জানে, পতনের কাউন্টডাউন শুরু', ব্রিগেড থেকে 'নতুন বাংলার' বার্তা মোদির
Samik Bhattacharya:
"পশ্চিমবঙ্গ কোনও ধর্মশালা নয়, আমরা এই দেশের মানুষকেই এই দেশে রাখব", ব্রিগেডের সভা থেকে বললেন শমীক
Mithun Attacks Mamata: ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget