এক্সপ্লোর

WB Election 2021: মীনাক্ষীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, কমিশনে নালিশ সিপিএমের

West Bengal Assembly Election 2021: সিপিএমের অভিযোগ অস্বীকার তৃণমূলের।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন মীনাক্ষী।

সিপিএমের দেওয়া ভিডিও অনুযায়ী মীনাক্ষীকে হুমকি দেওয়া হয়, ‘আপনি ভোট নিলে তৃণমূলের ক্ষতি। ২৭৩টা বুথ আছে, অন্য বুথে যান। আপনি অন্য বুথে যান।’

মহাযুদ্ধের নাভিকেন্দ্রে সংযুক্ত মোর্চা জোটের সিপিএম প্রার্থীর প্রচারে এভাবেই শাসানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের তরফে দেওয়া এই ভিডিও ঘিরে নতুন করে সরগরম নন্দীগ্রাম। এবিপি আনন্দ এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।

শনিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুরে প্রচারে যান সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। অভিযোগ, সেখানে প্রচারে বাধা দিয়ে, তাঁকে ঘিরে হুমকি দিতে শুরু করেন তৃণমূলের নেতা-কর্মীরা। মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু দমছেন না। শনিবারের পর রবিবারও সেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকেই বিস্তীর্ণ এলাকায় প্রচার সারেন তিনি।

মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে, তাতে ওরা ভয় পাচ্ছে। সেকারণেই এভাবে বাধা দেওয়া হচ্ছে। যত এরকম করবে, তত আমাদেরই লাভ হবে।’ 

এই ভিডিও-র প্রেক্ষিতে নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সিপিএম। যদিও তা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর তৃণমূলের সহ সভাপতি শেখ সুফিয়ানের দাবি, ‘এই ধরনের অভিযোগ ঠিক নয়। আমাদের কেউ বাধা দেয়নি। প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচার করবে। এটা সিপিএম এবং বিজেপির গটআপ। এর সঙ্গে আমাদের কেউ জড়িত নয়।’ 

 ক্ল্যাশ অফ টাইটানস্ এর কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায় শুরু থেকেই আন্ডারডগ। হেলিকপ্টারের গর্জন বা হেভিওয়েট প্রার্থীর মহাকাব্যিক ঝনঝনানি কোনওটাই তাঁর প্রচারে নেই। নন্দীগ্রামে বাম-কংগ্রেস-আইএসএফের জোট প্রার্থী প্রচার করছেন কখনও টোটোয়, কখনও হেঁটে। সঙ্গে হাতেগোনা কয়েকজন বাম কর্মী। 

শনিবার প্রথম দফা ভোটের দিন বিজেপির তরফে প্রকাশ করা একটি অডিও ক্লিপ ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। গেরুয়া শিবিরের দাবি, ভোটে সাহায্য চেয়ে পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই প্রথম দফা ভোটের দিন সেই পূর্ব মেদিনীপুরের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্রে বাম প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রাম আসনে ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget