এক্সপ্লোর

WB Election 2021: দিনহাটার বিজেপি নেতার মৃত্যুতে ‘আত্মহত্যার’ তত্ত্বেই সিলমোহর

খুন নয়, আত্মহত্যা ৷ কোচবিহারের দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এই রিপোর্টই দিলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

রুমা পাল, কলকাতা: আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি নেতা অমিত সরকার। খুনের তত্ত্ব খারিজ করে নির্বাচন কমিশনে এই রিপোর্ট দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। মৃতের স্ত্রী-ও কারও বিরুদ্ধে অভিযোগ জানাননি বলে উল্লেখ রয়েছে রিপোর্টে। এই নিয়ে ফের তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

খুন নয়, আত্মহত্যা ৷ কোচবিহারের দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এই রিপোর্টই দিলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। গত বুধবার, কোচবিহারের দিনহাটায়, পশু হাসপাতালের বারান্দায় বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হেমতাবাদের বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের মতোই দিনহাটায় অমিত সরকারকেও তৃণমূল খুন করে ঝুলিয়ে দিয়েছে, এই অভিযোগে রাস্তায় নামে বিজেপি। অগ্নিগর্ভ হয়ে ওঠে দিনহাটার পরিস্থিতি।

কিন্তু, শেষঅবধি বিজেপির খুনের তত্ত্বকে কার্যত নাকচ করে দিল নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্ট। কমিশন সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দল এবং মৃতের স্ত্রীর সঙ্গে কথা বলে যে রিপোর্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষক দিয়েছেন, তাতে উল্লেখ রয়েছে,বিজেপি নেতা অমিত সরকার দলীয় প্রার্থীপদ না পেয়ে হতাশ হয়ে পড়েন। তিনি ডিপ্রেশনে চলে যান এবং ওষুধও খাচ্ছিলেন না। কমিশন সূত্রের খবর, বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টে বলা হয়েছে, এক মহিলা সহকর্মীর আচরণে হতাশ হয়ে পড়েছিলেন বলে অমিত সরকার তাঁর সুইসাইড নোটে উল্লেখও করেছেন। মৃতের স্ত্রীও সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ জানাননি বলে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনটাই কমিশন সূত্রের খবর। আর বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলের অভিযোগ, ভোটে ফায়দা তুলতেই মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি।

যদিও, রাজ্য বিজেপি নেতৃত্ব, নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট মানতে নারাজ। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘আমরা মন্তব্য করব না, পুলিশ তো এদের হাতেই, আমরা তো বলছি মার্ডার, ভয়ের চোটে তিনি হয়তো কিছু বলেননি ৷’’ আগামী ১০ এপ্রিল, চতুর্থ দফায় কোচবিহারের ৯টি আসনে ভোটগ্রহণ। দিনহাটায় এবার সাংসদ নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের প্রার্থী, প্রয়াত বামপন্থী নেতা কমল গুহর ছেলে উদয়ন গুহ। সংযুক্ত মোর্চার প্রার্থী ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget