এক্সপ্লোর

WB Election 2021: হুমায়ূন কবীরের নির্বাচনী কমিটি ঘিরে অসন্তোষ, তৃণমূলকে কটাক্ষ কংগ্রেসের

মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের নির্বাচনী কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল দলের অন্দরের কোন্দল। অভিযোগ, হুমায়ুন কবীর যে কমিটি গঠন করেছেন তাতে স্থান পাননি ভরতপুর ১ নম্বরের পশ্চিম অংশের ব্লক সভাপতি, বিধানসভা এলাকার ১২জন পঞ্চায়েত প্রধান, ১২জন অঞ্চল সভাপতি, ৩ জন জেলা পরিষদের সদস্য সহ একাধিক তৃণমূল নেতা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভরতপুরের তৃণমূল প্রার্থী হুমায়ূন কবীরের নির্বাচনী কমিটি গঠন ঘিরে প্রকাশ্যে কোন্দল। তৃণমূল প্রার্থীর বিরোধী গোষ্ঠীর অভিযোগ, গঠিত কমিটিতে নাম নেই এলাকার একাধিক তৃণমূল নেতার। যদিও অভিযোগকে আমল দিচ্ছেন না হুমায়ুন কবীর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ করেছে কংগ্রেস।

বিধানসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একাধিক জায়গায়, তৃণমূলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ-অসন্তোষ চলছেই। এবার মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের নির্বাচনী কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল দলের অন্দরের কোন্দল। অভিযোগ, হুমায়ুন কবীর যে কমিটি গঠন করেছেন তাতে স্থান পাননি ভরতপুর ১ নম্বরের পশ্চিম অংশের ব্লক সভাপতি, বিধানসভা এলাকার ১২জন পঞ্চায়েত প্রধান, ১২জন অঞ্চল সভাপতি, ৩ জন জেলা পরিষদের সদস্য সহ একাধিক তৃণমূল নেতা। এঁরা হুমায়ুন কবীরের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। বিরুদ্ধ মত হওয়াতেই কমিটিতে জায়গা হয়নি বলে তাঁদের অভিযোগ। ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস আহ্বায়ক মহম্মদ আজহারউদ্দিন সিজার বলেন, ‘‘এখানে সব ব্লক সভাপতির নাম নেই। কংগ্রেস ও সিপিএম লোক ঢুকে আছে। ১২ অঞ্চল ও প্রধানের নাম নেই। চার জন জেলা পরিষদের সদস্যের মধ্যে ১ জনের নাম। প্রার্থী এদের বাদ দিয়ে ভোট করতে চাইছে।’’

আরও পড়ুন: WB Elections 2021: 'তেমন পরিস্থিতিতে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস', বিস্ফোরক দাবি আবু হাশেমের

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ ভরতপুরের তৃণমূল প্রার্থী। ভরতপুরের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর বলেন, ‘‘নির্বাচন ঘোষণা হয়ে গেছে প্রার্থী ঠিক করবে কাকে রাখব কাকে রাখবে না।কোন প্লেয়ারকে রিজার্ভে রাখা হবে সেটা প্রার্থী হিসেবে তিনিই ঠিক করবেন ৷’’ শাসকদলের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি কংগ্রেস। মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, এটাই তো ওদের কালচার। জেলা নেতৃত্বের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, ‘‘আমি শুনেছি । বিষয়টি দেখব । সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে ৷’’

কয়েকদিন আগেই মুর্শিদাবাদের সালারে কর্মিসভা ডাকেন হুমায়ুন কবীর। কিন্তু, সেই কর্মীসভায় যাননি ভরতপুর বিধানসভার আহ্বায়ক সহ বিধানসভা এলাকার একাধিক তৃণমূল নেতা। ওইদিনই তৃণমূল প্রার্থীর সভাস্থল থেকে ২ কিলোমিটার দূরে বিধানসভার আহ্বায়কের নেতৃত্বে আরেকটি সভা করা হয়। আগামী ২৯ এপ্রিল শেষ দফায় ভরতপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে, দলের অন্দরে কোন্দলে অস্বস্তিতে শাসক শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget