এক্সপ্লোর

WB Election 2021: প্রার্থী নিয়ে ফের অসন্তোষ বিজেপির অন্দরে, এবার ক্যানিং পশ্চিমে

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম কেন্দ্র নিয়ে অস্বস্তি আরও বাড়ল বিজেপির। রবিবার এই আসনের জন্য অর্ণব রায়ের নাম ঘোষণা করে বিজেপি। প্রতিবাদে গতকাল, সোমবার ক্যানিং বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: প্রার্থী ঘোষণার পর ক্যানিং পশ্চিম নিয়ে অস্বস্তি বাড়ল বিজেপির। প্রার্থী বদলের দাবিতে পথে নামলেন বিজেপি কর্মীদের একাংশ। আলোচনায় মিটে যাবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী। বিজেপির কোন্দলের জেরে বিক্ষোভ বলে খোঁচা দিয়েছে তৃণমূল।

সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী করায় বিরোধিতায় সরব হয়েছে দলেরই একাংশ। পাঁচলায় বিজেপির প্রার্থী-অসন্তোষে উলুবেড়িয়ায় ভাঙচুর হয় দলেরই অফিস। এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম কেন্দ্র নিয়ে অস্বস্তি আরও বাড়ল বিজেপির। রবিবার এই আসনের জন্য অর্ণব রায়ের নাম ঘোষণা করে বিজেপি। প্রতিবাদে গতকাল, সোমবার ক্যানিং বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। একাধিকবার দলবদল করা অর্ণব রায়কে প্রার্থী হিসেবে তাঁরা মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। দক্ষিণ ২৪ পরগনার বিজেপির মহিলা মোর্চার সহ সভানেত্রী মায়া নাগ বলেন, ‘‘অর্ণব রায় গিরগিটির মতো দল বদলান, তৃণমূল থেকে আসা প্রার্থীকে মানব না, দলের কাউকে প্রার্থী করতে হবে ৷’’

আরও পড়ুন: WB Election 2021: কাল এসেছিলেন অমিত, আজ বাঁকুড়ায় রোড-শো, সভা নাড্ডার

প্রায় ৩ দশক কংগ্রেসে থাকলেও বছর তিনেক আগে তৃণমূলে যোগ দেন অর্ণব রায় ৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েই পান প্রার্থীপদ। ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী অর্ণব রায় বলেন, ‘‘দলীয় প্রার্থী ঠিক করে কেন্দ্রীয় নেতৃত্ব, এর বাইরে কে কী করছে আমার জানা নেই, দলীয় নেতৃত্বকে জানাব, আশা করি সব মিটে যাবে ৷’’

প্রার্থীর পাশে দাঁড়িয়ে বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে বিজেপি নেতৃত্ব। দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব)-র বিজেপির জেলা সভাপতি সুনীপ দাস বলেন, ‘‘প্রার্থী নিয়ে কোনও ক্ষোভ নেই আমাদের দলে, দু-চারজন ব্যক্তিগত স্বার্থে এসব করছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল ৷’’

বিজেপির প্রার্থীকে নিয়ে বিক্ষোভের ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ দাস বলেন, ‘‘তৃণমূলের পচা মালরা বিজেপিতে, দুর্দিনে যারা ছিল তাদেরকে প্রার্থী করা হচ্ছে না তাই এই পরিস্থিতি ৷’’

আগামী ৬ এপ্রিল ক্যানিং পশ্চিমে ভোট। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে পরেশ দাসকে। বিজেপির হয়ে লড়বেন অর্ণব রায়। সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget