এক্সপ্লোর

WB Election 2021: করোনা আবহে শেষ তিন দফার ভোট এক দফায় করার পরিকল্পনা নেই, জানাল কমিশন

করোনা আবহে শেষ তিন দফার ভোট এক দফায়  করতে চলেছে নির্বাচন কমিশন? সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

কলকাতা:  করোনা আবহে পশ্চিমবঙ্গে শেষ তিন দফার ভোট এক দফায় করা নিয়ে যে জল্পনা চলছিল, তা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।  তিন দফার ভোট একসঙ্গে করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে কমিশন।

এর আগে জল্পনা ছড়ায় যে, করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শেষ তিন দফার ভোট এক দফায়  করতে পারে নির্বাচন কমিশন।

এদিন সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বৈঠকে সিইও ছিলেন বলেও জানা গেছে। এই বৈঠকে তিন দফার ভোট একসঙ্গে করা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। অবশেষে কমিশনের পক্ষ থেকে জানানো হল, এ ধরনের কোনও পরিকল্পনা নেই।

কমিশন সূত্রে জানানো হয়েছে যে, তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে দেড় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। কিন্তু এত তাড়াতাড়ি এর বন্দোবস্ত করা সম্ভব নয়। তাই তিন দফার ভোট একসঙ্গে করার কোনও পরিকল্পনা কমিশনের নেই বলে জানানো হয়েছে।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও একই কথা জানিয়েছেন।

উল্লেখ্য, আগামীকাল করোনা আবহে ভোট পরিচালনা নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) ।

ভোটমুখী বঙ্গে করোনার বাড়বাড়ন্ত কপালে ভাঁজ ফেলছে সব মহলের। এর মাঝেই পরিস্থিতি পর্যালোচনার জন্য শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকল নির্বেচন কমিশন। শুক্রবার দুপুর ২ টো থেকে যে বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে পাঠানো হয়েছে কমিশনের তরফে। এই বৈঠকে থাকবেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসচিবও।

আগামী শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ। এরপরও বাকি থাকছে তিন দফার ভোট। 

উল্লেখ্য, দ্বিতীয় ঢেউ সারা দেশে সহ এ রাজ্যেও চোখ রাঙাচ্ছে। এদিনই করোনা কেড়ে নিয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। 

এরইমধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ও গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

কংগ্রেস অভিযোগ করেছে,করোনা পরিস্থিতি নিয়ে উদাসীন কমিশন। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেছেন, তাঁরা শুরুতেই আট দফায় নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget