এক্সপ্লোর

WB Election 2021: সপ্তম ও অষ্টম দফা নিয়ে আগামীকাল জরুরি বৈঠক কমিশনের

কী প্রস্তুতি শেষ দু দফার ভোটে?

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা। কী প্রস্তুতি শেষ দু দফার ভোটে? আগামীকাল সপ্তম ও অষ্টম দফা নিয়ে জরুরি বৈঠকে বসবে কমিশন। আগামীকাল সিইও-র সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। 

এদিকে করোনা আবহে ভোট প্রচার নিয়ে কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। কমিশনের হাতে চূড়ান্ত ক্ষমতা তাও তার কোনও ব্যবহার নেই। এই সময় টি এন শেষনের কাজের দশ ভাগের একভাগ করে দেখাক কমিশন। করোনার সময় প্রচার বন্ধের মামলায় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে মন্তব্য প্রধান বিচারপতির। সার্কুলার দিয়ে জনগণের উপর সব ছেড়ে দিয়েছে কমিশন। পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আছে। তাও কেন সেসবের ব্যবহার করছে না কমিশন। সার্কুলার নয় আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি। অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি আদালতে উপস্থিত নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব। নির্বাচন কমিশনকে তুলোধনা করে মন্তব্য প্রধান বিচারপতির। 

পাশাপাশি বিধি ভাঙলেই ব্যবস্থার কথা জানিয়েছে কমিশন। প্রচারে করোনা বিধি ভাঙলে মহামারী, বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ, ৫ দফা ভোট শেষের পর জানাল কমিশন। উল্লেখ্য, সব রোড শো-র‍্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের। আজ সন্ধে ৭টা থেকে সমস্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা। বাইক, সাইকেল র‍্যালিতেও আজ থেকে কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে। আগে দেওয়া সমস্ত র‍্যালির অনুমতিও বাতিল, জানাল কমিশন।

এদিকে, ভোটের মধ্যেই রাজ্যে আরও বেলাগাম করোনা। রাজ্যে একদিনে করোনা সংক্রমিত প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত। রাজ্যে সংক্রমণের তুলনায় কমল সুস্থতার হারও। সুস্থতার হার আরও কমে ৮৯ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ২৬৪৬। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু। অন্যদিকে উঃ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ২৩৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া, হুগলি, নদিয়া, দঃ ২৪ পরগনাতেও লাগামছাড়া সংক্রমণ। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget