এক্সপ্লোর

WB Election 2021: বারুণী মেলায় ঐক্যের বার্তা গাইঘাটার মতুয়া ঠাকুরবাড়িতে

মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুর দুজনেই নিজেদের সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি দাবি করে আসছেন। হাইভোল্টেজ বিধানসভা ভোটের মুখে বারুণী মেলাকে ঘিরে কিন্তু অন্য ছবি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে ঐক্যের বার্তা গাইঘাটার মতুয়া ঠাকুরবাড়িতে। রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী শান্তনু ঠাকুরের সঙ্গে একযোগে বারুণী মেলা আয়োজনের বার্তা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তৃণমূল প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশের এক সপ্তাহের মাথায় মমতাবালার এই নৈকট্য বার্তাকে ঘিরে মতুয়া রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে।

তৃণমূল বনাম বিজেপি, জেঠিমা বনাম ভাইপো। রাজনীতির সাঁড়াশি হানায় অনেক দিনই আড়াআড়ি দুভাগ হয়ে গিয়েছে গাইঘাটার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি ৷ বারুণী মেলা হোক বা বড় মা-র শেষকৃত্য, মতুয়া ঠাকুরবাড়ির প্রতিটি অনুষ্ঠানেই দুই পরিবারের বিভাজন প্রকট হয়েছে। গড়ে উঠেছে দুটি আলাদা কমিটি। মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুর দুজনেই নিজেদের সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি দাবি করে আসছেন। হাইভোল্টেজ বিধানসভা ভোটের মুখে বারুণী মেলাকে ঘিরে কিন্তু অন্য ছবি।

আরও পড়ুন: WB Elections 2021: 'বহিরাগত' ওমপ্রকাশ মিশ্রকে নাপসন্দ, তৃণমূল ছাড়ার হিড়িক শিলিগুড়িতে

প্রাক্তন তৃণমূল সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর জানান, ‘‘আমরা চাই দুটি পরিবার মতুয়াদের স্বার্থে এক হয়ে ঠাকুরবাড়িতে মিলমিশ করে ভাল পরিবেশ তৈরি করে মেলা হোক ৷’’ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানান, ‘‘এবছরও মেলা একসাথে করতে হবে। সবারই দায়িত্ব থাকছে ৷’’

৮ এপ্রিল থেকে বারুণী মেলা অনুষ্ঠিত হতে চলেছে গাইঘাটায়। বিধানসভা ভোটের আগে যুযুধান দুই পরিবারের একসঙ্গে মেলা করার ডাককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গাইঘাটায় এবার নরোত্তম বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল।

গত রবিবার তা নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। এই অসন্তোষ প্রকাশের এক সপ্তাহের মাথায় মমতাবালা ঠাকুরের মুখে শোনা গেল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে ঐক্য বজায় রেখে চলার বার্তা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, গাইঘাটার মতুয়া ঠাকুরবাড়িতে যুযুধান দুই প্রতিপক্ষ, শান্তনু ঠাকুরের সঙ্গে মমতাবালা ঠাকুরের দূরত্ব কি তাহলে কমছে? দুই সংঘাধিপতির একসঙ্গে মেলার আয়োজনে কোথাও যেন তারই ইঙ্গিত দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও যে দুই রাজনৈতিক দলের ছায়ায় দ্বিখণ্ডিত হয়েছে মতুয়া পরিবার, তারা প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতা ধ্যানেশ নারায়ণ গপহ বলেন, মেলা বরাবর একসঙ্গেই হয়। এটা হোক ৷ উত্তর ২৪ পরগনার তৃণমূল কোঅর্ডিনেটর গোপাল শেঠ জানান, ‘‘মেলা তো বরাবর একসঙ্গেই হয়। এটার সঙ্গে কোনও ব্যাপার নেই ৷’’

এরাজ্যে ৫৭টি বিধানসভা আসনে নির্ণায়ক শক্তি মতুয়ারা। একুশের যুদ্ধের আগে বারুণী মেলাকে কেন্দ্র করে মতুয়া রাজনীতিতে নতুন কোনও রসায়ন তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget