এক্সপ্লোর

WB Elections 2021:  'বহিরাগত' ওমপ্রকাশ মিশ্রকে নাপসন্দ, তৃণমূল ছাড়ার হিড়িক শিলিগুড়িতে

'বাইরের প্রার্থীকে জেতানোর দায় নেবেন না...', দাবি দলত্যাগীদের

সনৎ ঝা, শিলিগুড়ি: তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে শিলিগুড়িতে তৃণমূলের অসন্তোষ আরও তীব্র। একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বুঝিয়ে দিয়েছেন বাইরের প্রার্থীকে জেতানোর দায় নেবেন না। পদত্যাগী নেতাদের পাল্টা আক্রমণ করেছেন ওমপ্রকাশ মিশ্র। প্রার্থী নিয়ে তৃণমূলের কোন্দল ঘিরে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম।

প্রার্থী পছন্দ না হওয়ায় জেলায় জেলায় বিক্ষোভে নেমেছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, প্রার্থী নিয়ে ক্ষোভের আঁচ তৃণমূলেও। শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করেছে তৃণমূল। 

এর প্রতিবাদে নান্টু পালের পর একে একে তৃণমূল ছাড়লেন দার্জিলিং জেলা তৃণমূলের দুই সাধারণ সম্পাদক জ্যোৎস্না আগরওয়াল ও দীপক শীল। তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই দলে ছিলেন এই দু’জন। 

গত বিধানসভা ভোটে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়াকে হারিয়ে দেন সিপিএমের অশোক ভট্টাচার্য। এবার ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল-ত্যাগীরা। 

শিলিগুড়ির তৃণমূলত্যাগী নেতা নান্টু পাল বলেন, ‘‘বাইচুংকে বারবার ক্যারি করেছি এবং হেরেছি, হারার পর আমাদেরই অভিযুক্ত করা হল, আর বহিরাগত প্রার্থী ক্যারি করা সম্ভব নয়, ওমপ্রকাশকে নিয়ে লড়তে পারব না ৷’’

শিলিগুড়ির তৃণমূলত্যাগী নেতা জ্যোৎস্না আগরওয়াল বলেন, ‘‘আমরা তৃণমূল ভবনে গেলে অপমান করা হয় জিততে পারি না বলে, বারবার বলি আমাদের মধ্যে থেকে প্রার্থী করা হোক, এবার ওমপ্রকাশ নিয়ে এগোনো সম্ভব নয়, তাই দল ছাড়লাম ৷’’ 

এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন, তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘আমার হয়ে দলের সব শাখা সংগঠন কাজ করছে, যারা আমাকে ক্যারি করতে পারবে না বলছে, তাদের বলি আমায় ক্যারি করতে যোগ্যতা লাগে, আমার বায়োডাটা দেখে নিক ৷’’

তৃণমূলের অন্দরে ক্ষোভের ছবি দেখে, কটাক্ষ ছুড়ে দিয়েছেন শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘আমি খেলে জিততে চাই, ওয়াকওভার পেলে দুঃখ পাব ৷’’ আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় শিলিগুড়ি বিধানসভা আসনে ভোটগ্রহণ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget