এক্সপ্লোর

Assam Election 2016 Results: এক ঝলকে অসমে ২০১৬-র বিধানসভা নির্বাচনের ফলাফল

এবার অসমে রাজনৈতিক লড়াইয়ে রয়েছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্বাধীন জোট সহ  ১৩ টি দল। ২০১৬-র নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করেছিল বিজেপি। স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে, এক সময়ে রাজ্যের সবচেয়ে শক্তিশালী দল কংগ্রেসের এবারের লড়াই ক্ষমতায় ফিরে আসার। গত নির্বাচনে মাত্র ২৬ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস।

কলকাতা: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরির মতো অসমেও এবার বিধানসভা নির্বাচন হয়েছে। তিন দফায় রাজ্যের ১২৬ আসনে ভোট গ্রহণ করা হয়েছে। প্রথম দফার ভোট হয় ২৭ মে। ওই দফায় ৪৭ আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩৯ আসনে ভোট নেওয়া হয়। শেষ তথা তৃতীয় দফায় গত ৬ এপ্রিল ৪০ আসনে ভোটগ্রহণ করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলির মতোই অসমে ভোট গণনা আগামী ২ মে।

এবার অসমে রাজনৈতিক লড়াইয়ে রয়েছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্বাধীন জোট সহ  ১৩ টি দল। ২০১৬-র নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করেছিল বিজেপি। স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে, এক সময়ে রাজ্যের সবচেয়ে শক্তিশালী দল কংগ্রেসের এবারের লড়াই ক্ষমতায় ফিরে আসার। গত নির্বাচনে মাত্র ২৬ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস।

এবারের নির্বাচনে অসম গণপরিষদ( এজিপি) ও ইউনাইটেট পিপলস পার্টি লিবারাল বিজেপি নেতৃত্বাধীন জোটে রয়েছে। বিজেপি ৯২ আসনে লড়াই করেছে। এজিপি ২৬ ও ইউপিপিএল আট আসনে লড়াই করেছে।

কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোটে রয়েচে বদরুদ্দিন আজমলের (এআইইউডিএফ), আঞ্চলিক গণ মোর্চা (এজিএম) সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, আরজেডি।

২০১৬-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই করেছিল বোরোল্যান্ড পিপলস পার্টি। তারা এবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস ৯০ আসনে ও শরিকরা বাকি ৩৬ আসনে লড়াই করছে।

আগামী ২ মে ভোট গণনা। তার আগে আজ বুথ ফেরত সমীক্ষা। কাদের দখলে নবান্ন? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL? বাংলার বিধান, সন্ধে ৬টায়।

এখন দেখে নেওয়া যাক-২০১৬-তে অসমের বিধানসভা নির্বাচনের ফলাফল কী ছিল?

২০১৬-র নির্বাচনে পদ্ম ঝড়ে পতন ঘটেছিল রাজ্যের তিনবারের কংগ্রেস নেতৃত্বাধীন তরুণ গগৈ সরকারের। এর আগের বিধানসভা নির্বাচনে মাত্র পাঁচটি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু ২০১৬-তে শক্তি বাড়িয়ে তারা ৬০ আসনে জয়ী হয়েছিল। এডিএ-র শরিক হিসেবে এজিপি ও  বোরোল্যান্ড পিপলস পার্টিও যথাক্রমে ১৪ টি ও ১২ টি আসনে জয়ী হয়েছিল। সবমিলিয়ে এনডিএ জোট পেয়েছিল ৮৬ আসন। মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনোওয়াল।

অন্যদিকে, ২০১১- র নির্বাচনে ৭৮ আসনে জিতে সরকার গড়া কংগ্রেস ২০১৬-তে পেয়েছিল মাত্র ২৬ আসন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট জিতেছিল ১৩ আসনে। একটি আসন পেয়েছিল নির্দল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget