এক্সপ্লোর

WB election 2021: সব জায়গায় মুখ্যমন্ত্রীকে মুখ করে ভোট হয় না,প্রচারে নেমেই মমতাকে নিশানা নান্টু পালের

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন, “প্রার্থী কে হচ্ছে সেটা নিয়ে ভাববেন না? আমাকে চাইলে ভোটটা দেবেন। প্রার্থী তৃণমূল কংগ্রেস তৈরি করবে। যে দলবদল করে চলে যাবে না। মানুষের হয়ে কাজ করবে।” শিলিগুড়ির তৃণমূল ত্যাগী নির্দল প্রার্থী নান্টু পাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে ভোট হয় না। তাহলে এত এত তারকা প্রার্থী দাঁড় করাতে হোত না। কেন্দ্রে একটা ভাল মুখ দরকার ৷’’

সনৎ ঝা, দার্জিলিং: সব জায়গায় মুখ্যমন্ত্রীকে মুখ করে ভোট হয় না। দলকে জেতাতে ভাল প্রার্থী দিতে হয়। প্রথম দিন প্রচারে নেমেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শিলিগুড়ির তৃণমূলত্যাগী নেতা ও নির্দল প্রার্থী নান্টু পাল। এমন মন্তব্যের জবাব দিতে রুচিতে বাধে। প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন, “প্রার্থী কে হচ্ছে সেটা নিয়ে ভাববেন না? আমাকে চাইলে ভোটটা দেবেন। প্রার্থী তৃণমূল কংগ্রেস তৈরি করবে। যে দলবদল করে চলে যাবে না। মানুষের হয়ে কাজ করবে।” শিলিগুড়ির তৃণমূল ত্যাগী নির্দল প্রার্থী নান্টু পাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে ভোট হয় না। তাহলে এত এত তারকা প্রার্থী দাঁড় করাতে হোত না। কেন্দ্রে একটা ভাল মুখ দরকার ৷’’

পয়লা প্রচারেই গোলন্দাজ শিলিগুড়ির তৃণমূল ত্যাগী নেতা নান্টু পাল। নির্দল প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন আগেই। মঙ্গলবার প্রথম প্রচার শুরু করলেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। তৃণমূলনেত্রী শিলিগুড়ি বিধানসভা আসনে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী ঘোষণা করার পর, ক্ষোভে দল ছাড়েন নান্টু পাল। প্রচারে নেমে তৃণমূলনেত্রীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নান্টু পাল। দুহাজার একুশের আগে, দুহাজার ষোলর বিধানসভা ভোটেও ২৯৪ আসনে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরেছিলেন তৃণমূলনেত্রী। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘২৯৪ আসনেই আমি প্রার্থী। এটা ভেবে ভোট দিন।’’

শিলিগুড়ির তৃণমূল ত্যাগী নির্দল প্রার্থী নান্টু পাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে ভোট হয় না। তাহলে বাইচুংয়ের মতো আইকনকে শিলিগুড়িতে হারতে হোত না। বাইচুংয়ের হারের দায় আমার ওপর চাপানো হয়েছিল ৷’’

তৃণমূলত্যাগী নেতার বিদ্রোহে শিলিগুড়িতে এখন চতুর্মুখী লড়াই। শাসকদল বিজেপি এবং সংযুক্ত মোর্চার প্রার্থীদের টক্কর দিতে তৈরি নির্দল প্রার্থী নান্টু পাল ৷ রাজনৈতিক জীবনের শুরুতে নান্টু পাল ছিলেন সিপিএমে ৷ বাম জমানাতেই সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি ৷ ২০১১ সালে রাজ্যে পালাবাদলের পর তৃণমূলে যোগ দেন নান্টু পাল ৷ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ শিলিগুড়ি বিধানসভার তৃণমূলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি ৷

পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘বারবার দল বদলানো নেতা. সে কি বলল না বলল, তার প্রতিক্রিয়া দিতে রুচিতে বাঁধে। আমরা পাপস্খালন করছি। ও দলে ছিল আমাদের। ’’ কিন্তু প্রশ্ন হল, এত কিছুর পরেও নান্টু পালকে দল কেন বহিষ্কার করেনি ? গৌতম দেব বলেন, এব্যাপারে দলই সিদ্ধান্ত নেবে ৷ ১৭ এপ্রিল পঞ্চম দফায় শিলিগুড়ি বিধানসভা আসনে ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget