এক্সপ্লোর

WB Election 2021: ২১ দিনের মধ্যেই পদহারা জাভেদ শামিম, নতুন এডিজি আইনশৃঙ্খলা জগমোহন

নতুন পদে যোগ দেওয়ার তিন সপ্তাহের মধ্যেই অপসারিত হলেন এই আইপিএস অফিসার। নির্বাচন কমিশনের প্রথম কোপ পড়ল জাভেদ শামিমের উপর। জাভেদ শামিমের জায়গায় এডিজি আইনশৃঙ্খলা হলেন জগমোহন ৷ দমকলের ডিজি ছিলেন জগমোহন, তাঁর জায়গায় এলেন জাভেদ শামিম।

রুমা পাল ও সুমন ঘড়াই, কলকাতা: এডিজি আইনশৃঙ্খলার পদ থেকে সরিয়ে দেওয়া হল জাভেদ শামিমকে৷ নতুন পদে যোগ দেওয়ার তিন সপ্তাহের মধ্যেই অপসারিত হলেন এই আইপিএস অফিসার। নির্বাচন কমিশনের প্রথম কোপ পড়ল জাভেদ শামিমের উপর। জাভেদ শামিমের জায়গায় এডিজি আইনশৃঙ্খলা হলেন জগমোহন ৷ দমকলের ডিজি ছিলেন জগমোহন, তাঁর জায়গায় এলেন জাভেদ শামিম। শনিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন বিজেপির প্রতিনিধিরা।

তাৎপর্যপূর্ণ বিষয় হল এর কিছু পরেই জাভিদ শামিমকে অপসারণের কথা ঘোষণা করা হয়। সূত্রের দাবি, দায়িত্ব নেওয়ার পরই জগমোহনের কাছে ফুলবাগানে বিজেপির রথে হামলার রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোট ঘোষণার পরপরই জাভেদ শামিমের অপসারণে রাজনীতি দেখছে তৃণমূল। মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘‘নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত নির্বাচন কমিশনের, কোনও দলের রিপোর্ট বা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পদক্ষেপ উচিত নয়, নিরপেক্ষ হলে ৮ দফায় ভোট হত না রাজ্যে ৷

জাভেদ শামিমকে অপসারণের সিদ্ধান্তে কার্যত উল্লসিত বিজেপি। অবাধ ভোটের দাবি জানিয়েছে কংগ্রেস। রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘অবাধ ভোটের জন্য কমিশন যা করবে মেনে নিতে হবে। সরিয়ে দেওয়ায় সৌগত রায়দের  রাগের কী আছে। বেশ কিছু অবসরপ্রাপ্ত আইপিএস, আইএএসদের রাখা হয়েছে। সুরজিৎ কর পুরকায়স্থের কী দরকার, কী উদ্দেশ্যে তাঁদের রাখা হচ্ছে ৷’’ বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, ‘‘কাকে সরাবে সেটা কমিশনের ব্যাপার, মানুষ যাতে ঠিক মতো ভোট দিতে পারে তা সুনিশ্চিত করতে হবে ৷’’

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি জ্ঞানবন্ত সিংহের জায়গায় এডিজি আইনশৃঙ্খলা পদে আনা হয় জাভেদ শামিমকে। একুশ দিনেই মধ্যেই সরতে হল এই আইপিএস অফিসারকে। আইপিএস মহলের একাংশের বক্তব্য, যে পদে শামিমকে পাঠানো হল সেখানে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের যোগ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget