এক্সপ্লোর

WB Election 2021:‘ফাঁকা মাঠে’ বাতিল নাড্ডার সভা, পরস্পরবিরোধী মন্তব্যে অস্বস্তি গেরুয়া শিবিরে

শ্রীরামপুর, চণ্ডীতলা, চাঁপদানি ও উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। মঞ্চে জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থীর ছবিও লাগানো ছিল। প্রথমে বিজেপির তরফে সকাল সাড়ে ১১টায় সভা শুরুর কথা জানানো হয়। কিন্তু ঘণ্টাদেড়েক পরেও ভিড় না হওয়ায়, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু ঘোষণা করেন, নাড্ডার ভিডিও অথবা অডিও বার্তা প্রচার করা হবে।


কলকাতা: নানা টানাপোড়েনের পর শেষপর্যন্ত বাতিল হল হুগলির শ্রীরামপুর স্টেডিয়ামে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সভা। নাড্ডার আসা নিয়ে দুই বিজেপি নেতার পরস্পরবিরোধী বক্তব্যে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। 


শ্রীরামপুর, চণ্ডীতলা, চাঁপদানি ও উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। মঞ্চে জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থীর ছবিও লাগানো ছিল। প্রথমে বিজেপির তরফে সকাল সাড়ে ১১টায় সভা শুরুর কথা জানানো হয়। কিন্তু ঘণ্টাদেড়েক পরেও ভিড় না হওয়ায়, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু ঘোষণা করেন, নাড্ডার ভিডিও অথবা অডিও বার্তা প্রচার করা হবে। এরপরই সভাস্থল ছেড়ে ফিরে যেতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরে বিজেপি নেতা সায়ন্তন বসু ঘোষণা করেন, সভা করবেন নাড্ডা। ততক্ষণে ফাঁকা হয়ে যায় সভাস্থল। এরপর জেলা বিজেপি নেতৃত্ব জানায়, চপারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লি থেকে সঠিক সময়ে আসতে পারেননি নাড্ডা। যদিও বিজেপি সূত্রে খবর, গতকাল থেকে নাড্ডা কলকাতাতেই রয়েছেন।


২০১৯-এ হুগলি লোকসভা কেন্দ্র দখল করলেও, পাশের শ্রীরামপুর অধরাই থেকেছে বিজেপির কাছে।আর ২১-এ যখন গোটা বাংলা দখল করতে ঝাপিয়ে পড়েছে বিজেপি, তখন সোমবার সেই শ্রীরামপুরে বাতিল হয়ে গেল, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভা। 


৩০ মার্চ, ডায়মন্ডহারবারে সভা বাতিল হলেও ফোন মারফৎ ভাষণ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এদিন মাঠ খালি হয়ে যাওয়ায় সেটুকুও হল না!শ্রীরামপুর, চণ্ডীতলা, চাঁপদানি ও উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন  শ্রীরামপুর স্টেডিয়ামে নাড্ডার সভা ছিল।


সকাল সাড়ে ১১টায় সভা শুরুর কথা থাকলেও মাঠের বেশিরভাগ দর্শকাসন তখনও ছিল খালি। এক ঘণ্টা কেটে যাওয়ার পর দুপুর পৌনে একটায় বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু ঘোষণা করেন, অডিও বার্তা দেবেন নাড্ডা। এরপরই সায়ন্তন বসু ঘোষণা করেন, সভা করতে আসছেন জে পি নাড্ডা। 


দুই নেতার দুইরকম বক্তব্যে দ্বিধায় পড়ে যান দলের কর্মী-সমর্থকরাই। দেখা যায়, হাতে গোনা যে কয়েকজন নাড্ডার ভাষণ শুনতে এসেছিলেন, তাঁরাও আস্তে আস্তে সরে যেতে থাকলেন। একসময় স্টেডিয়াম ছাড়েন জে পি নাড্ডার নিরাপত্তারক্ষীরাও। 

 

জে পি নাড্ডার এই সভা বাতিল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছেন,  ৫০০ লোক দেখে হেলিকপ্টার আর নামেনি।

 

যদিও বিজেপি কর্মীদের একাংশের আবার অভিযোগ, তৃণমূলের বাধার মুখে পড়ে অনেকে সভাস্থল পর্যন্ত পৌঁছতে পারেননি অনেকে। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 


এরপর বিকেলে টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। টালিগঞ্জ আসনের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও বেহালা পূর্ব আসনের প্রার্থী পায়েল সরকারের সমর্থনে রোড শো করেন নাড্ডা। 

 

 

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget