এক্সপ্লোর

WB Election 2021: বহিরাগতদের সমর্থন করবেন না, আপনার ঘর দখল করে নেবে, চণ্ডীপুরে মমতা

West bengal Assembly Election 2021: একটা মা-বোনের গায়ে হাত পড়লে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন, বললেন তৃণমূলনেত্রী।

চণ্ডীপুর: তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তীর সমর্থনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে জনসভায় গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রথম দফার ভোটে ৩০টি আসনের মধ্যে একটিও পাবে না বিজেপি। নাম না করে অধিকারী পরিবারকেও আক্রমণ করেন তৃণমূলনেত্রী।

এদিন মমতা বলেন, ‘আজ যারা বড় বড় মীরজাফর, গদ্দাররা বলছে, তারা তখন ঘরে ঘুমিয়ে ছিল। সোহম সারা বছর কাজ করে, মানুষের পাশে থাকে তাই জেতাতে চাই। দিঘা-তমলুক রেললাইন কে করে দিয়েছিল, চণ্ডীপুর সমস্যার সমাধান করে দিয়েছিল। চণ্ডীপুরের মানুষের কাছে দেনার শেষ নেই, অনেক উন্নয়ন হয়েছে, ১২ লক্ষ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে প্রকল্প করছি। আপনার পাশের ঘরে থাকব নন্দীগ্রামে। আজ কাল, পরশু, তরশু থাকব। ভোটটা করে যাব। আপনাদের সঙ্গে দেখা হবে, সব লক্ষ্য রাখব। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মারধর করানো হয়েছে। কারা করিয়েছে জানি। বহিরাগতরা বাইরে থেকে গুন্ডা, বন্দুক নিয়ে এসেছে। ভোটে জেতার ক্ষমতা নেই বাপ-ব্যাটা, জ্যাঠাদের। বুথ দখল করছে। মহিলা-দৃষ্টিহীনকে ভোট দিতে দেওয়া হয়নি। মাস্ক পরে বুথে যাবেন, বাহিনী কিছু বললে কেউ চলে যাবেন না। কে ক্ষমতা দিল? মেয়েদের ভোট দিতে না দিয়ে থ্রেট করছে। একই জিনিস দেখেছিলাম ২০১৬, ২০১৯-এ। বাংলায় কাজ করতে আসছো, থাকা-খাওয়ার খরচ আমাদের আর তুমি আমাদের লাঠি মারবে? আমি জানি কার নির্দেশে মেরেছে। একটা মা-বোনের গায়ে হাত পড়লে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন। যদি একজনকেও বুথে ঢুকতে না দেয়, রুখে দাঁড়ান, বিদ্রোহ করবেন। এজেন্টরা যদি এই গুন্ডাদের ভয়ে পালিয়ে যাও, তাহলে আমি ক্ষমা করব না।’

নাম না করে শুভেন্দু অধিকারী-শিশির অধিকারীদের আক্রমণ করে মমতা বলেন, আমি জানি কাঁথি, ভগবানপুরে কারা কী করেছে, কার সাথে কারা কী সমঝোতা করছে। জ্যাঠার ছেলে টাকা ছড়াচ্ছিল, হাতেনাতে ধরেছে, ওকে গ্রেফতার করা উচিত ছিল। এত পেট্রোল পাম্প, ট্রলার কোথা থেকে হল? এত সমবায় ব্যাঙ্কের টাকা কোথায় গেল? আমার দোষ। মেদিনীপুরকে ভালবেসে ফেলেছিলাম, ভেবেছিলাম জলঢোঁড়া হবে। কী করে জানব, গোখরো হবে?’

দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূল নেত্রীর বার্তা, ‘এজেন্টদের বলে যাই, ভোট মেশিন ভাল করে দেখবেন। ইভিএম খারাপ হলে চলে যাবেন না। ওরা এটাই চায়। ওই মেশিনটাও পরীক্ষা করতে হবে। কাউন্টিংয়ের দিন নিজের বাড়ি থেকে খাবার নিয়ে যান। ভোট হয়ে গেলে একমাস পাহারা দেবেন। আমারও দুটো চোখ ঘুরে বেড়াবে। কে কোথায় কী করছে নজর রাখব। একমাত্র এই জেলাতে এই ঘটনা।’

ভোটাদের উদ্দেশে মমতা বলেন, আয়ুষ্মানে ৪০ শতাংশ কেন্দ্র দেব, বাকি আপনাদের দিতে হবে। স্বাস্থ্যসাথীর কার্ডও প্রয়োজনে পৌঁছে দেব। সব বিধবাদের পেনশন দেব ১ হাজার টাকা। মে মাসে পড়ুয়াদের হাতে ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড। মনে করবেন প্রার্থী মমতাদি, তা না হলে কন্যাশ্রী, রূপশ্রী বন্ধ হয়ে যাবে। আমি কি ভোটের মেশিনের মধ্যে ঢুকতে যাব? কী করে জানব কটা আসন পাব? মানুষ ভোট দিয়েছে, মানুষ বুঝবে। ৮৪ শতাংশ ভোট হয়েছে মানে আমরা বলব তারা আমাদের পক্ষে ভোট দিয়েছে। বিজেপির এক নেতা বলছে, তিরিশের মধ্যে ২৬ পাব। তিরিশের মধ্যে ৩০ বলতে পারতে। গোল্লা পাবে। চারটে সিপিএম-কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছো। বাংলায় সবাই একসঙ্গে থাকে। এখন এসেছে সংখ্যালঘুদের ভোট ভাগ করতে। হায়দরাবাদের দল থেকে সাবধান। বহিরাগতদের সমর্থন করবেন না। আপনার ঘর দখল করে নেবে। এনআরসি, এনপিআর লজ্জা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget