এক্সপ্লোর

WB Election 2021:  বাংলার ভাগের অক্সিজেন পাঠানো হচ্ছে উত্তরপ্রদেশে, অভিযোগ মমতার 

"কেন্দ্রের যা অবস্থা তাতে বাংলাকে ভাতে ও পাতে মারতে চায়...", বললেন তৃণমূলনেত্রী

পশ্চিম বর্ধমান: দেশের করোনা পরিস্থিতির অবনতি ও অক্সিজেন সঙ্কটের জন্য ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুর থেকে ভার্চুয়াল সভায় এদিন মোদি সরকারকে তুলোধনা করেন তৃণমূলনেত্রী। বলেন, কেন্দ্রের গাফিলতির জন্য দেশে কোভিডের এই পরিস্থিতি, গত ৭ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন, করোনা চলে গেছে, তার মানে তাদের কাছে আইবি বা এক্সপার্টের রিপোর্ট ছিল না। মমতা বলেন, ‘হু’ অক্সিজেন নিয়ে পরিকল্পনা করতে বলেছিল কেন্দ্রকে, কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে এটা জানাননি। আজ শুনলাম প্রধানমন্ত্রী মিটিং করছেন, আমি আমন্ত্রিত থাকলে যেতাম। 

অক্সিজেন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বললেন, বাজারে অক্সিজেন, ওষুধ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় গরিবজদের আমরা বিনামূল্যে চিকিৎসা করাচ্ছি।  যারা অক্সিজেন দিত সেই সেলকে ইউপিতে পাঠাচ্ছে, আমাদের চেনটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে যাতে বাংলার অক্সিজেনের অভাব হয়, আমাদের শিল্পে যে অক্সিজেন লাগে তা হেলথে শিফট করিয়েছি। পাঁচ হাজার এক্সট্রা সিলিন্ডার ব্যবস্থা করেছি, এখন ২০ হাজার সিলিন্ডার আছে। কেন্দ্রের যা অবস্থা তাতে বাংলাকে ভাতে ও পাতে মারতে চায়। সেলকে বলেছে ইউপিকে দাও, একটা রাজ্যের কেটে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে। গুজরাতে পার্টি অফিস থেকে ইঞ্জেকশন দিচ্ছে আর অন্যান্য জায়গায় দিচ্ছে না। 

একইসঙ্গে নিশানা করেন নির্বাচন কমিশনকেও। বলেন, নির্বাচন কমিশনের উচিত ছিল তিনটে ভোট একসঙ্গে করে দেওয়া, আপনারা জানেন কমিশন বিজেপির কথা শুনে চলে। মোদি মিটিং ক্যানসেল করলেন, সত্যি মিটিং ছিল কিনা জানি না, তারপরই নির্দেশ দিল কমিশন, বিকেলে নির্দেশ পেলে দুটো মিটিং করতে পারতাম, জনগণের স্বার্থে মেনে নিয়েছে, কমিশনকে বারবার বলেছিলাম ভোটটা ক্লাব করুন, আটটা ফেজের কোনও প্রয়োজন নেই। 

মমতা মনে করিয়ে দিলেন, কোভিডকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না তিনি। যদিও বর্তমান পরিস্থিতির গোটা দায় কেন্দ্রের ঘাড়েই চাপালেন। বললেন, আমি কোভিডকে কোনওরকম অবহেলা করছি না, এটা বড় হয়েছে কারণ কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, ৮ দফায় ভোট করতে গিয়ে আর বিজেপিকে সন্তুষ্ট করতে গিয়ে, বাংলাকে যেমন করে হোক দখল করতে হবে, বাংলা দখলের নাম করে বাংলার সঙ্গে দেশকে সঙ্কটের মধ্যে ফেলে দিয়েছে, এটা দুর্ভাগ্যজনক, কোভিডটাকে গুলিয়ে ফেলেছে, গোটাটাই ওদের গাফিলতি।



সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget