এক্সপ্লোর

WB Election 2021: এক পায়ে বাংলা জয়, আগামীতে দু’পায়ে জিতব দিল্লি: মমতা

এক পায়ে বাংলা জয়, আগামীতে দু’পায়ে জিতব দিল্লি: মমতা

কলকাতা:   হুগলির চুঁচুড়ার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,  এক পায়ে বাংলা জয় করবে তৃণমূল। আগামীতে দু’পায়ে জিতব দিল্লি। বললেন, ভোটের আগে আমার পায়ে চোট করে দিল ইচ্ছে করে।  যাতে আমি বেরোতে না পারি। আমি বললাম, আমার একটা পা ভাঙা তো কী হয়েছে, মা-বোনেদের দুটো পা রয়েছে। একটা পায়েই দেখুন বাংলা জয় করব। দুটো পায়ে তো দিল্লি জয় আগামীদিনে করতে হবে। 

 

উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা আসনে মনোনয়ন জমা দিয়ে ফিরে আসার পথে বিরুলিয়া বাজারে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁকে দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইল চেয়ারে চড়েই রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দাবি অস্বীকার করে পাল্টা আক্রমণ শানিয়েছে। এরইমধ্যে  চোট লাগা বাঁ পা নাড়াচ্ছেন তৃণমূল নেত্রী, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও পোস্ট করে তৃণমূল-কে নিশানা করেন বিজেপি নেতা প্রণয় রায়। বিষয়টিকে নোংরা রাজনীতি বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।

 

নন্দীগ্রামের বিরুলিয়ায়, মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার ঘটনায় রাজনীতি অব্যাহত। কীভাবে চোট?  ষড়যন্ত্র না দুর্ঘটনা? এসব নিয়ে তৃণমূল-বিজেপি তরজা চলছিলই। সংঘাতের আঁচ আরও গনগনে করে তুলল সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও। বিজেপি নেতা প্রণয় রায় এই ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। 


ভিডিও-তে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে হুইল চেয়ারে বসে আছেন তৃণমূল নেত্রী। চোট লাগা বাঁ পা নাড়াচ্ছেন। কখনও চোট লাগা বাঁ পায়ের ওপর ডান পা তুলে রাখতে দেখা যাচ্ছে তাঁকে। বিজেপি নেতা প্রণয় রায় কটাক্ষ করে লেখেন, আগেই বলেছিলাম নন্দীগ্রামে ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে!

 

ভাইরাল এই ভিডিও কখন, কোথায় তোলা, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে গোটা বিষয়টিকে কদর্য রাজনীতি বলে আখ্যা দিয়েছে তৃণমূল।

 

নেত্রীর পায়ে চোট নিয়ে শুরু থেকেই বিজেপিকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের সময় তুই আমার পা জখম করিয়েছিস। আমি চেপে গেছি ভদ্রতা করে। তোমার নির্দেশ ছাড়া এসব হতে পারে না।



পাল্টা বিজেপির দাবি ছিল, সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। শুভেন্দু অধিকারী বলেন, মাননীয়া বলছে আগে সিপিএম মারত, এখন বিজেপি মারছে মিথ্যা কথা বলছে। 



সংঘাতের আবহেই চোট লাগা পা নাড়ানোর ভিডিও ভাইরাল হতেই ফের রে রে করে উঠেছেন বিজেপি নেতারা। গুরুতর চোট লাগলে, এভাবে পা নাড়ানো যায় কি? প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও, চিকিৎসক মহলের একাংশ, পা নাড়ানোয় অস্বাভাবিক কিছু দেখছেন না!

 

এরইমধ্যে জনসভায়  নরেন্দ্র মোদির দিদি ডাকের টোন নিয়ে আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস।

 

 

এদিন মমতা বলেছেন, সায়ন্তিকার সঙ্গে একমত, রোজ আমাকে ভ্যাঙায়, যত ভ্যাঙাবে জিভ ক্ষয়ে যাবে, ভ্যাঙাতে দিন, গালাগালি দিতে দিন আমি জানি আমি কী, ওদের কথায় কেন মাইন্ড করব!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget