এক্সপ্লোর

WB Election 2021: সম্ভবত ৫ মে শপথ নেবেন মমতা, জানালেন পার্থ

তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যর পর  তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ মে সম্ভবত শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে শপথ গ্রহণ করবেন  নতুন বিধায়করা। প্রোটেম স্পিকার হিসেবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনিই অধ্যক্ষ হবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, দলের নব নির্বাচিত বিধায়করা সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। আমরা চাইছি, তিনি ৫ মে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিন।

উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ তে বামফ্রন্ট জমানার অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছিল তৃণমূল। এরপর ২০১৬-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়ে প্রত্যাবর্তন ঘটেছিল তৃণমূলের। এবারের বিধানসভা নির্বাচনে ২১৩ আসন পেয়ে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 

গতকাল জয়ের পরই তিনি বলেছেন, খুব সংক্ষিপ্ত হবে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেবেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার প্রকোপ মোকাবিলাই এখন তাঁর অগ্রাধিকারের বিষয়। তিনি দলীয় কর্মীদের করোনা পরিস্থিতিতে কোনও ধরনের বিজয় মিছিল না করার আর্জি জানিয়েছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা অতিমারীর অবসান হলে ব্রিগেড সমাবেশ করে দলের এই বিপুল সাফল্যের উদযাপন করা হবে।এবার আট দফায় নির্বাচন হয়েছিল। আট দফায় ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিল ত়ৃণমূল। ভোট পর্ব চলাকালেও শেষের কয়েকটি পর্ব করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে করার আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  কিন্ত কমিশন এই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছিল। আট দফার নির্বাচন শেষে গতকাল ফল প্রকাশিত হয়েছে। ভোট গণনায় ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল। প্রধান প্রতিপক্ষ বিজেপিকে পিছনে ফেলে দুশো-র বেশি আসন নিয়ে ফের মুখ্যমন্ত্রী  হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বিস্তারিত আসছে...

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget