এক্সপ্লোর

WB Election 2021: পথ হারালেন বিজেপি সমর্থক, বাড়ি ফিরলেন তৃণমূলের সহায়তায়

রাজনৈতিক হানাহানি, মতাদর্শ আলাদা হলেই ব্যক্তিগত আক্রমণ, চারপাশে উগ্রতার ছবি। আর তার মাঝেই যেন এক ফালি মরুদ্যান হয়ে হাজির হল শাসন। দেখিয়ে দিল, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিত্বের সংঘাত ছাপিয়ে এখনও সর্বত্র সবচেয়ে বেশ কদর মনুষ্যত্বের।

সমীরণ পাল, শাসন: রাজনৈতিক হানাহানি, মতাদর্শ আলাদা হলেই ব্যক্তিগত আক্রমণ, চারপাশে উগ্রতার ছবি। আর তার মাঝেই যেন এক ফালি মরুদ্যান হয়ে হাজির হল শাসন। দেখিয়ে দিল, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিত্বের সংঘাত ছাপিয়ে এখনও সর্বত্র সবচেয়ে বেশ কদর মনুষ্যত্বের।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভার মির্জাপুরের বাসিন্দা বুধেন মণ্ডল রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে কলকাতায় আসেন। বিগ্রেড সমাবেশ শেষে তিনি পথভ্রষ্ট হয়ে যান। রাস্তা হারিয়ে ফেলেন। কলকাতা থেকে সটান তিনি এসে পৌঁছন শাসন থানা এলাকায়। তিনি যখন নিজের বাড়ি ফেরার রাস্তা ঠিক করতে পারছেন না, তখন স্থানীয় তৃণমূলের নেতৃত্ব তাঁকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। বুধেন জানান, তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে এসে পথভ্রষ্ট হয়ে পড়েছেন। বাড়ি ফেরার রাস্তা হারিয়ে ফেলেছেন। শাসন থানার আমিনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ওই বিজেপি কর্মীর রাতে থাকার ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব। এরপর তাঁকে খাওয়ার ব্যবস্থাও করা হয়।

রাতে শাসন থানায় খবর দেওয়া হয়। শাসন থানার পুলিশ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারাই ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করে। বুধেনের পরিবারকে খবর দেওয়া হয়। এই খবর পেয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে ওই বিজেপি কর্মীর পরিবারের লোকজন সোমবার সকালে শাসন থানাতে পৌঁছন। শাসন থানার আইসি মণিরুল ইসলাম নিজে ওই বিজেপি কর্মীকে তাঁর পরিবারের হাতে তুলে দেন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মির্জাপুর মণ্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ তৃণমূল কর্মী সমর্থকদের এই মানবিকতার পরিচয় পেয়ে শাসন থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সাধুবাদ দেন। সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি এ যেন রাজনৈতিক সহাবস্থানেরও ছবি হয়ে ধরা রইল। উদাহরণ তৈরি করে দিল উত্তর ২৪ পরগনার শাসন। এই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে রাজনৈতিক হানাহানি কমবে কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget