এক্সপ্লোর

WB election 2021: ক্যান্সারে আক্রান্ত খড়গপুর, প্রচারে বেরিয়ে দাবি বিজেপি প্রার্থী হিরণের

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আজ বিকেলে খড়গপুর সদরের মালঞ্চ এলাকায় প্রচার করেন। প্রচারে বেরিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: খড়গপুর শহর ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রচারে বেরিয়ে এমনটাই দাবি বিজেপির তারকা প্রার্থী হিরণের। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আজ বিকেলে খড়গপুর সদরের মালঞ্চ এলাকায় প্রচার করেন। প্রচারে বেরিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

হিরণ বলেন, চারিদিকে দেখছেন খড়গপুর শহরের অবস্থা শ্মশানে পরিণত হয়েছে। শহর ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। জল নেই, রাস্তা নেই, মাটির বাড়ি মানুষ হাহাকার করছে। মানুষের এসব অবস্থা দেখে চোখে জল চলে আসছে। মানুষ বলছে জল দিন, জল দিন, জল দিন। আর যুবসমাজ বলছে কাজ দিন, কাজ দিন, কাজ দিন। দেখে মনে হচ্ছে ক্যান্সারের শেষ পর্যায়ে চলে এসেছে। এই ক্যান্সার আক্রান্ত খড়গপুর শহরকে আমরা সুস্থ করার চেষ্টা করব। মানুষ প্লাবন বইয়ে দিয়েছে। মানুষ শুধু ১ তারিখের জন্য অপেক্ষা করে আছে।

আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় খড়গপুর সদর আসনে ভোটগ্রহণ। জল্পনা থাকলেও সাংসদ দিলীপ ঘোষকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেনি বিজেপি। খড়গপুর সদর আসনে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি। একই গাড়িতে একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। নিজের খাস তালুকে দলীয় প্রার্থীর সমর্থনে র‍্যালি করলেন বিজেপির রাজ্য সভাপতি। খড়গপুরের গোলবাজার এলাকার রামমন্দির থেকে র‍্যালি করে খড়গপুর মহকুমা শাসকের অফিসে মনোননয়ন জমা দেন হিরণ। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয় গত রবিবার হিরণের সমর্থনে খড়গপুরে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রোড শো থেকে অমিত শাহ বলেন, বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই আসবে আসল পরিবর্তন।

উল্লেখ্য, এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্তেহার প্রকাশ করেন। বিজেপি-র ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিষাণ সম্মান নিধিতে বকেয়া ১৮ হাজার টাকা ব্যাঙ্ক ট্রান্সফার। তারপর বছরে ১০ হাজার টাকা প্রতিবছর দেওয়া হবে। মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক গরিবকে আনা হবে। অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ৫ টাকায় ৩ বেলার আহারের ব্যবস্থা হবে। একইসঙ্গে মহিলাদের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget