এক্সপ্লোর

WB Election 2021: ব্যারাকপুরে রাজের মনোনয়ন জমার সময় তৃণমূল বিজেপি সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের

ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন জমার সময় তৃণমূল বিজেপি সংঘর্ষ। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ মহকুমা শাসকের অফিসে ঢোকার পরই দুপক্ষের সংঘর্ষ। ইটবৃষ্টি।

সমীরণ পাল, ব্যারাকপুর : ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর মনোনয়ন জমার সময় তৃণমূল বিজেপি সংঘর্ষ। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ মহকুমা শাসকের অফিসে ঢোকার পরই দুপক্ষের সংঘর্ষ। ইটবৃষ্টি। লাঠিচার্জ পুলিশের।

মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে স্ত্রী শুভশ্রীকে নিয়ে খড়দার শ্যাম মন্দিরে পুজো দেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। রাজের মনোনয়ন জমায় সঙ্গী শুভশ্রী। মনে হচ্ছিল চ্যালেঞ্জ, এখন মনে হচ্ছে ব্যারাকপুর থেকে জিতে গিয়েছি, দাবি রাজের। রাজনীতিতে এলে দিদির দলে, জানালেন শুভশ্রী। 

এদিকে রাজের পর শুভশ্রীও কি এবার তৃণমূলে? ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজের মনোনয়নের সঙ্গী জল্পনা বাড়ালেন শুভশ্রী নিজেই। বললেন রাজনীতিতে এলে দিদির দলের আসব।অন্যদিকে, বুধবার সকাল সকাল প্রচার সারলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানান, ‘‘আগে মমতার প্রচার করেছি নিজেও দেখছি পরিবর্তন হয়েছে মমতা ছাড়া কাউকে ভাবতে রাজনীতিতে দিদির বিকল্প নেই।’’ তাহলে কি এবার শুভশ্রীও নাম লেখাচ্ছেন তৃণমূলে? জল্পনা উস্কে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়নে স্বামীর পাশে সবসময় থাকলেন। খড়দার শ্যাম মন্দিরে একসঙ্গে দিলেন পুজো ৷ তারপর টিটাগড়ের টাটা গেট থেকে শোভাযাত্রা করে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান রাজ চক্রবর্তী। 

ব্যারাকপুরে তৃণমূলের টিকিটে লড়ছেন পরিচালক রাজ চক্রবর্তী। মনোনয়নের দাখিলের আগে রীতিমতো আত্মবিশ্বাসী রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী জানান, ‘‘প্রথমে মনে হয়েছিল চ্যালেঞ্জ। এখন মনে হচ্ছে প্রতিপক্ষ কেউ নেই। মমতার বিকল্প কেউ নেই। এখন মনে হচ্ছে জিতে গেছি।’’

অন্যদিকে, বেহালা পূর্বে বিজেপি এবার প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে। বুধবার সকাল থেকেই প্রচার শুরু করলেন বিজেপির তারকা প্রার্থী। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর থানা এলাকার কবরডাঙ্গা মোড় থেকে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তিনি। পায়েল সরকার জানান, ‘‘বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সুবিধা অসুবিধা শুনছি। এখানে কয়েক জায়গায় ভোট দিতে পারেননি ৷’’

কিছুদিন আগেই রাজনীতিতে পা রেখেছেন।রাজনীতির ময়দানে নেমেই রাজনৈতিক দলগুলির হয়ে ভোটে লড়ার টিকিটও মিলেছে। জনতা জনার্দনের মন জিততে প্রচারে ঝড় তুলছেন তারকা প্রার্থীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget