এক্সপ্লোর

WB Election 2021: কোন্নগরে সৌমিত্র খাঁকে কালো পতাকা তৃণমূলের

TMC vs BJP: বাইক র‍্যালি আটকানোয় পুলিশের সঙ্গে বাদানুবাদ সৌমিত্র খাঁ-র।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোন্নগর: হুগলির কোন্নগরে সৌমিত্র খাঁ-র বাইক র‍্যালি ঘিরে উত্তেজনা। অনুমতি না থাকায়, বাইক র‍্যালি আটকানোয় পুলিশের সঙ্গে বাদানুবাদ বিজেপি সাংসদের। বিজেপির বাইক র‍্যালি নিয়ে আজ সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অন্যদিকে, তৃণমূলের বিক্ষোভ চলাকালীন উল্টোদিকে দাঁড়িয়ে পাল্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজ কোন্নগর জোড়াপুকুর ঘাট থেকে জিটি রোড ধরে চাঁপদানি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার বাইক র‍্যালি করার কথা ছিল সৌমিত্রর। কিন্তু নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণ দেখিয়ে বাইক র‍্যালির অনুমতি দেয়নি চন্দননগর কমিশনারেট। পরে ওই রুটে পদযাত্রা শুরু হয়। অন্যদিকে, বিজেপির কর্মসূচির আগে কোন্নগর এলাকায় কালো পতাকা, বিজেপি নেতাদের ছবিতে লেপা হয় কালি। সৌমিত্র খাঁ-কে কটাক্ষ করে এলাকায় লাগানো হয় পোস্টার। বিজেপির অভিযোগ, এর পিছনে তৃণমূলের মদত রয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, নব্যর সঙ্গে আদি বিজেপি কর্মীদের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন সৌমিত্র। ২৮ জানুয়ারি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেড়গ্রামে জনসভা থেকে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু সাইকেল দিয়েছে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ঘরে ঘরে স্কুটি দেবে। প্রত্যেক বাড়িতে চাকরি অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’ এর আগে সৌমিত্র দাবি করেন, ‘দিলীপ ঘোষই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। কারণ, দিলীপ ঘোষ একজন প্রকৃত নেতা। তিনি কখনও সংসারধর্ম করেননি। আমার দৃঢ় বিশ্বাস, তিনিই একদিন রাজ্য সামলাবেন।’ দিলীপ অবশ্য সৌমিত্রর মন্তব্যে যেমন সিলমোহর দেননি, তেমনই খারিজও করেননি। তিনি বলেন, ‘উনি তো দলের সদস্য, আমি দলের সভাপতি। উনি নিজের কথা বলতেই পারেন। কী হবে তা ভবিষ্যত দেখা যাবে।’ পরে এই মন্তব্যের জন্য সৌমিত্রকে সতর্ক করে দেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget