এক্সপ্লোর

WB Election 2021: ভোটের প্রচারে মানতে হবে কোভিড বিধি, একগুচ্ছ নির্দেশিকা হাইকোর্টের

আর অন্যদিকে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে নোভেল করোনা ভাইরাস। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই।মৃত্যু হয়েছে ২০ জনের। কিন্তু তারপরও করোনাবিধি ভুলে এখন সবার মাথাতেই শুধু ভোট আর ভোট!হাতে হাতে পতাকা থাকলেও, মুখে নেই মাস্ক!একজোট হয়ে লড়ার কথা ভাবতে গিয়ে, শিকেয় উঠেছে শারীরিক দূরত্ব!

সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:  রাজ্যে ফের বাড়ল করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪ হাজার ৮১৭ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। রাজনৈতিক জনসভায় করোনাবিধি মানতে পদক্ষেপ করুন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ হাইকোর্টের।

ভোটের বাজারে জনসভার মঞ্চ থেকে একে অন্যের দিকে কথার তির ছুড়ছেন নেতা-নেত্রীরা। কথার লড়াইয়ে মাতছেন সমর্থকরাও।

আর অন্যদিকে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে নোভেল করোনা ভাইরাস। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই।মৃত্যু হয়েছে ২০ জনের। কিন্তু তারপরও করোনাবিধি ভুলে এখন সবার মাথাতেই শুধু ভোট আর ভোট!হাতে হাতে পতাকা থাকলেও, মুখে নেই মাস্ক!একজোট হয়ে লড়ার কথা ভাবতে গিয়ে, শিকেয় উঠেছে শারীরিক দূরত্ব!

এই পরিস্থিতিতে রাজনৈতিক সমাবেশে কড়াভাবে করোনাবিধি মেনে চলার জন্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, যে কোনও জমায়েতে সবাইকে মাস্ক পরতেই হবে।স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব।এইসব করোনা বিধি মানা হচ্ছে কিনা তা নজর রাখতে হবে, নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলাশাসকদের।প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।এছাড়াও যা যা প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা দরকার, তা করতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।

পাশাপাশি জনসভাগুলিতে যাতে সবাই করোনাবিধি মেনে চলেন, সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদেরও।আজকের নির্দেশের পর নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ করল, ১৯ এপ্রিলের মধ্যে তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

করোনা আবহে রাজনৈতিক সভা-সমাবেশে করোনাবিধি না মানায়, হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়েছিল। তারই একটি মামলার প্রেক্ষিতে এদিন এই সমস্ত নির্দেশ দিল হাইকোর্ট।

আর অন্যদিকে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলায় দেখা দিল করোনা। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে,গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮১৭ জন।সোমবার যে সংখ্যাটা ছিল সাড়ে ৪ হাজার,রবিবার ছিল সাড়ে চার হাজারের নীচে। গত এক দিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ২০ জনের।সোমবার সংখ্যাটা ছিল ১৪,রবিবার ছিল ১০।

অর্থাৎ তিন দিনেই দ্বিগুণ মৃত্যু হয়েছে রাজ্যে। সেই সঙ্গে পাল্লা দিয়ে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭১ জন। তারপরই আছে উত্তর চব্বিশ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন।কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের।উত্তর চব্বিশ পরগনায় মারা গিয়েছেন চার জন।

এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়েছে সুস্থতার পরিসংখ্যানটা। গত দুদিনের তুলনায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ২ হাজার ২৭৮ জন।তবে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৬৭ শতাংশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget