এক্সপ্লোর

CV Ananda Bose: 'আমি নিয়োগ করেছিলাম, কিন্তু আপনি দায়িত্ব পালনে ব্যর্থ', নির্বাচন কমিশনারকে তিরস্কার রাজ্যপালের

Panchayat Elections 2023: এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস। সেখানে সরাসরি কমিশনকে নিশনা করেন তিনি।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) ভোটগ্রহণে বাকি মাত্র ৪৮ ঘণ্টা। তার আগেও হিংসা, রক্তপাতের খবর সামনে আসছে। সেই নিয়ে এবার রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, তার দায় কার, নির্বাচন কমিশনকে (WB Election Commission) এর জবাব দিতে হবে বলে মন্তব্য করলেন তিনি।

বৃহস্পতিবার সকাল থেকেও দফায় দফায় হিংসা, অশান্তির খবর সামনে এসেছে। রাতের অন্ধকারে কোপ মারা, হামলা চালানোর ঘটনা সামনে এসেছে। সেই আবহেই এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস। সেখানে সরাসরি কমিশনকে নিশনা করেন তিনি। বলেন, "আগুন নিয়ে খেলা চলছে, মানুষের জীবন নিয়ে খেলা চলছে। মানুষের চোখের জল দেখেছি আমি। শিশুরা কাঁদছে। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক।"

কমিশনের উদ্দেশে এদিন রাজ্যপাল বোস বলেন, "ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীর ঘটনার দায় কার? এতগুলি মৃত্য়ুর দায় কার, জবাব দিতে হবে কমিশনকে।  পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা। বাংলার মাথা এখন হেঁট হয়ে যাচ্ছে।"

আরও পড়ুন: Panchayat Elections 2023: ‘ধনকড়ের সঙ্গে প্রতিযোগিতায়, ভোটে দাঁড়ালেই পারতেন', রাজীব-ভর্ৎসনায় রাজ্যপালকে কটাক্ষ TMC-র

এর আগে, বার বার রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েনের খবর সামনে এসেছে। রাজীবের জয়নিং রিপোর্ট ফেরত পাঠানো হোক বা রাজভবনের আমন্ত্রণ ফেরানো, বার বার সামনে এসেছে এমন ঘটনা। এদিন সরাসরি রাজবীকে নিশানাা করেন রাজ্যপাল। বলেন, "রাজ্য নির্বাচন কমিশনার আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ। আমি আপনাকে নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। একটা ফোন করলেই হিংসা থেকে মানুষকে রক্ষা করতে পারতেন রাজ্য নির্বাচন কমিশনার।"

আরও পড়ুন: Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগেই আজ SSKM-এ মমতার হাঁটুর চিকিৎসা! কতদিন হাসপাতালে থাকতে হবে?

পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগের পাশাপাশি, নকল ব্যালট পেপারের অভিযোগও সামনে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সেই অভিযোগ তুলেছিলেন। সে প্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, "মানুষ বলছেন, নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে, খতিয়ে দেখুন। দ্রোণাচার্য হয়ে উঠুন, অশ্বত্থামা হয়ে যাবেন না। বাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে। রাজধর্ম পালনের জন্য রাজ্যপাল এখানে বসে আছেন। নির্বাচন কমিশনার গ্রাউন্ড জিরোয় গিয়ে মানুষের সঙ্গে কথা বলুন। আমি মানুষের সঙ্গে কথা বলে যা বুঝেছি, আপনিও বোঝার চেষ্টা করুন। ,মানুষের সুরক্ষায় সঠিক ভাবে ব্যবহার করুন কেন্দ্রীয় বাহিনীকে। মানুষের কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget